X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG অর্থনীতি শিল্পভিত্তিক গবেষণা ও উদ্ভাবনে বিশেষ স্বীকৃতি দিলো এসআইসিআইপি জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২৪ আগস্ট ২০২৬ X (Twitter) X বাংলাদেশের শিল্প সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পভিত্তিক গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সম্মাননা দিয়েছে দক্ষতা উন্নয়ন ও শিল্প প্রতিযোগিতা এবং উদ্ভাবন কর্মসূচি।
সোমবার (২৪ আগস্ট ) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন দক্ষতা উন্নয়ন ও শিল্প প্রতিযোগিতা এবং উদ্ভাবন কর্মসূচির উদ্যোগে বাংলাদেশ শিল্প গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন উদ্যোগের আওতায় নির্বাচিত গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তাদের এ সম্মাননা দেওয়া হয়। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বাংলাদেশের শিল্পখাতে উদ্ভাবন ও উন্নয়নে নির্বাচিত গবেষক ও উদ্যোক্তাদের সাফল্য এবং গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়ার এ উদ্যোগকে স্বাগত জানান।
অর্থমন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন শুধু নির্বাচিত গবেষক ও উদ্যোক্তাদেরই উৎসাহিত করবে না, দেশজুড়ে প্রযুক্তিগত অগ্রগতিতে কাজ করা বৃহত্তর গবেষক ও উদ্ভাবক সমাজকেও অনুপ্রাণিত করবে। শিল্পখাতের উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের ভূমিকা আরও জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ও জাতীয় কর্মসূচি পরিচালক ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন বাংলাদেশ শিল্প গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন উদ্যোগটি বাস্তবমুখী ও শিল্পবান্ধব সমাধান তৈরির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো, আন্তর্জাতিক সক্ষমতা সুসংহত করা এবং দক্ষ জনশক্তির ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।