Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ভারত যাদবপুরে এবিভিপির তাণ্ডবের প্রতিবাদে কলকাতায় মিছিল ও পাল্টা মিছিল প্রতিনিধি , কলকাতা প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ২০: ২৬ যাদবপুরসহ বিভিন্ন শিক্ষাক্ষেত্রে আরএসএস ও এবিভিপির তাণ্ডবের প্রতিবাদ এবং বাঁকুড়ার এক তরুণের ওপর হামলা ও তাঁর বাবার খুনের বিচারের দাবিতে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল। আজ সোমবার কলকাতায় ছবি: ভাস্কর মুখার্জি কলকাতার ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করে গত বুধবার রাতে তাণ্ডব চালিয়েছে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। অভিযোগ উঠেছে, একদল বহিরাগত নিয়ে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ফটক দিয়ে জোরপূর্বক ভেতরে ঢোকে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা বামপন্থী ছাত্র সংগঠনের পোস্টার ও ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেয় এবং ক্যাম্পাসে ভাঙচুর চালায়। এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে থাকা প্রখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসুর আঁকা বিশ্ববিদ্যালয়ের মূল প্রতীকও (এমব্লেম) ভেঙে ফেলা হয়।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মামলা বা আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি। ঘটনার প্রায় ৩৭ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাদবপুর থানায় একটি এফআইআর (প্রথম তথ্য বিবরণী) দায়ের করে। তবে ঘটনার ছয় দিন পার হয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ভিডিও ফুটেজে হামলাকারীদের স্পষ্টভাবে চিহ্নিত করা গেলেও পুলিশের এমন নিষ্ক্রিয়তায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে বামপন্থী ছাত্র-যুব সংগঠনসহ সিপিএম, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে।
ভারতের অন্যতম সেরা এবং মূলত বামপন্থী ভাবাপন্ন এই শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হলেও এর নিয়ন্ত্রণে নেতৃত্ব দিয়ে আসছে বামপন্থী ছাত্র ও যুব সমাজই। এই তাণ্ডবের প্রতিবাদে গতকাল সোমবার কলকাতায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলো। এসএফআই, ডিওয়াইএফআই, ডিএসও, এআইডিএসও ও এআইএসএসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি শিয়ালদহ থেকে শুরু হয়ে কলেজ স্ট্রিটে গিয়ে শেষ হয়। মিছিল থেকে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত এবিভিপি নেতাদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়।
অন