মঙ্গলবার, 25 আগস্ট 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লা

শেয়ার করুন:
ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG ক্যাম্পাস ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাবি প্রকাশিত: ০৬:০৬ এএম, ২৫ আগস্ট ২০২৬ X (Twitter) X সাহিত্য পত্রিকা ‘আভাস’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করছেন ডাকসু নেতৃবৃন্দ/ছবি: জাগো নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রকাশিত সাহিত্য পত্রিকা ‘আভাস'-এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় ডাকসুর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির মোড়ক উন্মোচন করা হয়।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের সম্পাদনায় প্রকাশিত ‘আভাস'-এর প্রথম সংখ্যায় স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ডাকসুর সহ-সম্পাদক আশফাকউল্লাহ আসিফের সঞ্চালনায় কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার বলেন, ‘এই সংখ্যায় আমরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিষয়ক গল্পগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী সংখ্যাগুলোতে জুলাইয়ের বিষয়সহ সাহিত্যের অন্যান্য বিষয়কে প্রাধান্য দেওয়া হবে।'

পত্রিকাটির প্রকাশনা বিলম্বিত হওয়ার বিষয়ে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘এই বইটি আমাদের আরও অনেক আগেই প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না পাওয়ায় তা সম্ভব হয়নি। পরবর্তীতে ব্যক্তিগত ও বেসরকারি উৎস থেকে অর্থের ব্যবস্থা করে পত্রিকাটি প্রকাশের উপযোগী করতে আমাদের অনেক সময় লেগেছে।'

তিনি বলেন, আশা করি, বাকি দুই সংখ্যাও শিগগিরই প্রকাশিত হবে। আপাতত শিক্ষার্থীরা ডাকসু থেকে ‘আভাস' সংগ্রহ করতে পারবেন। ভবিষ্যতে রকমারি ডটকমসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে পত্রিকাটি পাওয়া যাবে।

ডাকসুর

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ