মঙ্গলবার, 25 আগস্ট 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে কাটানো স্মরণীয় বিকেল

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লা

শেয়ার করুন:
ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে কাটানো স্মরণীয় বিকেল

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG ভ্রমণ ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে কাটানো স্মরণীয় বিকেল ড. রাধেশ্যাম সরকার ড. রাধেশ্যাম সরকার , লেখক: কৃষিবিদ, গবেষক। প্রকাশিত: ১১:১৩ এএম, ২৫ আগস্ট ২০২৬ X (Twitter) X ইউনাইটেড স্টেটস ক্যাপিটাল, ছবি: লেখকের সৌজন্যে লিংকন ও জেফারসন মেমোরিয়াল পরিদর্শনের পর দুপুর গড়িয়ে বিকেল নেমে এসেছে। দিনের আলো তখন কোমল হয়ে রাজধানী ওয়াশিংটন ডিসির সাদা মার্বেলের স্থাপনাগুলোর গায়ে এক অপূর্ব সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। স্মৃতিসৌধের গাম্ভীর্য পেরিয়ে আমরা আবার গাড়িতে উঠলাম। দেবাশীষ ধীরস্থির ভঙ্গিতে গাড়ি চালিয়ে এগিয়ে চললেন যুক্তরাষ্ট্রের আরেক ঐতিহাসিক ও প্রতীকী স্থাপনার দিকে। আমাদের গন্তব্য ইউনাইটেড স্টেটস ক্যাপিটাল, যা শুধু একটি ভবন নয়, বিশ্বের অন্যতম শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রের আইন প্রণয়নের কেন্দ্র। পথের দুই পাশে বিস্তৃত সবুজ প্রান্তর, পরিচ্ছন্ন সড়ক, দূরে দেখা জাদুঘর ও সরকারি স্থাপনাগুলো মিলিয়ে রাজধানী শহরটিকে মনে হচ্ছিল যেন পরিকল্পিত ইতিহাসের এক উন্মুক্ত প্রাঙ্গণ। বহুদিন ধরে সংবাদপত্র, বই, তথ্যচিত্র ও আন্তর্জাতিক রাজনৈতিক আলোচনায় যে ভবনের নাম শুনে এসেছি, আজ তার সামনে দাঁড়ানোর সম্ভাবনা মনে এক ধরনের কৌতূহল, শ্রদ্ধা ও নীরব উত্তেজনা জাগিয়ে তুলছিল। মনে হচ্ছিল, আমরা শুধু একটি স্থাপনা দেখতে যাচ্ছি না, বরং এমন এক প্রতিষ্ঠানের দিকে এগিয়ে চলেছি, যেখানে একটি জাতির আইন, নীতি, বিতর্ক ও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

পথে যেতে যেতে দূর থেকেই চোখে পড়ল আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা বিশাল সাদা গম্বুজ। যতই কাছে যাচ্ছিলাম, ততই তার সৌন্দর্য স্পষ্ট হয়ে উঠছিল। বিস্তীর্ণ সবুজ প্রান্তরের মাঝখানে সগৌরবে দাঁড়িয়ে থাকা ক্যাপিটাল ভবন যেন ইতিহাস, শিল্প ও রাষ্ট্রদর্শনের এক অনন্য সমন্বয়। গাড়ি থেকে নেমে প্রথমবার ভবনটির দিকে তাকিয়ে কিছুক্ষণ ন

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ