X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG রাজনীতি ‘ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন’ বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা প্রকাশিত: ০১:৫৪ এএম, ২৫ আগস্ট ২০২৬ X (Twitter) X ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ/ছবি: জাগো নিউজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এর আশপাশের এলাকা মাদক সেবন ও কেনাবেচার ‘হাব' হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ।
তিনি বলেন, মাদক, গাঁজা, ইয়াবা থেকে শুরু করে সব ধরনের মাদকদ্রব্য সেবন এবং ক্রয়-বিক্রয়ের হাব হচ্ছে ঢাকা মেডিকেল এলাকা। মাঝে মাঝে মনে হয় ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন ‘গাঁজাখোর জোন'।
সোমবার (২৫ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, শাহবাগ থানার তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কে এম শরীয়াতুল্লাহ এসব কথা বলেন। শাহবাগ থানার সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
কে এম শরীয়াতুল্লাহ বলেন, ঢাকা মেডিকেল কলেজ এ দেশের আপামর জনগণের আস্থার জায়গা। সারাদেশ থেকে মানুষ উন্নত চিকিৎসার জন্য এখানে ছুটে আসে। কিন্তু এখানকার অনুন্নত ব্যবস্থা ও পরিবেশ—দুটিই স্বাভাবিক ও প্রত্যাশিত ব্যবস্থার বিপরীত।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। অথচ রাজধানীর হৃদপিণ্ডে মাদক কারবারিদের আস্থার জায়গা গড়ে উঠেছে। দেখার মতো মনে হয় কেউ নেই। আমরা এগুলো নিয়ে আগেও বলেছি, এখনো বলছি। কর্তৃপক্ষ কি এসব অপকর্ম চোখে দেখে না?
দেশের চিকিৎসাব্যবস্থার আধুনিকায়নের দাবি জানিয়ে তিনি বলেন, শু