X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG দেশজুড়ে ফেনী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী প্রকাশিত: ১০:১৩ পিএম, ২৫ আগস্ট ২০২৬ X (Twitter) X আটক মো. সুজন ফেনীর পরশুরাম উপজেলার আমজাদনগর সীমান্তে মো. সুজন (২৫) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাকে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর কোলাপাড়া-আমজাদনগর সীমান্তের ২১৬৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে এ ঘটনা ঘটে। আটক সুজন পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া গ্রামের বেলাল মিয়ার ছেলে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডের আমজাদনগর শ্মশানঘাট এলাকায় যান সুজন। পরে সেখান থেকে বাংলাদেশে ফেরার পথে কাঁটাতারের বেড়া অতিক্রমের চেষ্টা করছিলেন। এসময় বিএসএফ সদস্যরা তাকে আটক করেন। তার কাছ থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি বিএসএফের।
তবে আটকের বিষয়টি নিয়ে ভিন্ন দাবি করেছেন সুজনের স্ত্রী আয়েশা আক্তার। তিনি জানান, দুপুরে সীমান্তের ২১৬৩ নম্বর পিলারের কাছে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন তার স্বামী। ভারতের স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে পূর্বশত্রুতা থাকায় তারা সুজনকে জোরপূর্বক বিএসএফের হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।
তিনি বলেন, বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটকের বিষয়টি বিজিবি অবগত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ফেনীর-খবর আটক বিএসএফ পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email