X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG ফিচার ব্রিটিশদের আগুনে পুড়ে অঙ্গার হোয়াইট হাউজ: ফিনিক্স পাখি হয়ে ফিরলো আনিসুল ইসলাম নাঈম আনিসুল ইসলাম নাঈম , ফিচার লেখক প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৪ আগস্ট ২০২৬ X (Twitter) X ১৮১৪ সালের আগস্টে, ব্রিটিশ সেনারা হোয়াইট হাউসে আগুন ধরিয়ে দিয়েছিল। ছবি: সংগৃহীত দুই শতাব্দীরও বেশি আগে আক্ষরিক অর্থেই ছাই থেকে উঠে দাঁড়িয়ে হোয়াইট হাউজ পরিণত হয়েছিল বিশ্ব নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমেরিকা ও ব্রিটেনের সম্পর্ক ঘনিষ্ঠ ও বিশেষ। কিন্তু আজ থেকে ২১২ বছর আগে, ১৮১৪ সালের আগস্টে, ব্রিটিশ সেনারা হোয়াইট হাউসে আগুন ধরিয়ে দিয়েছিল। সেসময় ভবনটির ভেতরের প্রায় সবকিছু ধ্বংস করে দিয়েছিল। সেটিই ছিল কোনো বিদেশি শক্তির হাতে মূল ভূখণ্ডের যুক্তরাষ্ট্র আক্রান্ত হওয়ার সর্বশেষ ঘটনা। সে সময়কার ঘটনা নিয়ে থাকছে আজকের আলোচনা।
১৮১২ সালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা বহু বছরের উত্তেজনার পরিণতি ছিল। এর অন্যতম কারণ ছিল ব্রিটেনের হাতে আমেরিকান জাহাজ ও নাবিকদের আটক হওয়া। সে সময় ব্রিটেন ফ্রান্সের সঙ্গে একের পর এক যুদ্ধে লিপ্ত ছিল। যুদ্ধের প্রথম দুই বছর মূলত মিসিসিপি নদী উপত্যকা ও কানাডা সীমান্তের আশপাশে আমেরিকান ও ব্রিটিশ বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এর মধ্যে ছিল ইয়র্কের যুদ্ধ। এটি বর্তমানে কানাডার টরন্টোতে অবস্থিত। এখানে আমেরিকানরা শহরটি লুট করে এবং সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এতে ব্রিটিশদের মধ্যে প্রতিশোধ নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা জন্ম নেয়। ১৮১৪ সালের আগস্টে ব্রিটিশরা যুদ্ধ করতে আসে ওয়াশিংটন, ডিসিতে। তখন শহরটির জনসংখ্যা ছিল মাত্র প্রায় ৮ হাজার। প্রেসিডেন্ট জেমস ম্যাডিসনের অ্যাটর্নি জেনারেল রিচার্ড রাশ শহরটিকে বলেছিলেন, ‘কয়েকটি শোবার ঘরবিশিষ্ট একটি দরিদ্র গ্রাম, যার চারপ