X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG খেলাধুলা ফরাসি কোচকে কোনো প্রশ্নই করতে দেওয়া হয়নি মরক্কোর সাংবাদিকদের স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ০১:০২ এএম, ০৯ জুলাই ২০২৬ X (Twitter) X ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং মরক্কো। এ ম্যাচের আগেই উত্তাপ ছড়াতে শুরু করেছে। সে আঁচ যেন ছড়িয়ে পড়েছে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের আগের সংবাদ সম্মেলনে এক মরক্কোর সাংবাদিকের অভিযোগে বিরক্তি প্রকাশ করেন।
সংবাদ সম্মেলন শেষ ঘোষণা করা হলে দেশম যখন নিজের আসন ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই মরক্কোর এক সাংবাদিক অভিযোগ করেন, আপনারা শুধু ফরাসি সাংবাদিকদেরই প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন। আমরা মরক্কোর সাংবাদিকদেরও প্রশ্ন করার অধিকার আছে।
এ সময় দেশমের পাশে ফিফা ও ফরাসি ফুটবল ফেডারেশনের একজন করে প্রেস কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অভিযোগের জবাবে দেশম বলেন, মাফ করবেন, কিন্তু আমাকে অনেক দূর যেতে হবে। আমার দুপুরের খাবার আছে, এরপর অনুশীলনও আছে। আমি জানি, কিন্তু আমিও খুব ভোরে বের হয়েছি। এখানে কতজন আছেন? ৫০ জন যদি হাত তোলেন, তাহলে আমি তো সবার প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু সবার উত্তর দেওয়া সম্ভব নয়।
এরপর দেশম আরও একটি প্রশ্নের উত্তর দেন এবং অল্পক্ষণ পরই সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
ফ্রান্স ফুটবল-বিশ্বকাপ মরক্কো ফিফা পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়। সর্বশেষ - খেলাধুলা খেলার সময় ফুটবলাররা পানি মুখে নিয়ে আবার ফেলে দেন কেন?
ফরাসি কোচকে কোনো প্