বৃহস্পতিবার, 9 জুলাই 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারির পক্ষে অবস্থান নিলেন কলিনা

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লা

শেয়ার করুন:
আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারির পক্ষে অবস্থান নিলেন কলিনা

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG খেলাধুলা আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারির পক্ষে অবস্থান নিলেন কলিনা স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৯ জুলাই ২০২৬ X (Twitter) X ফিফার রেফারিং কমিটির প্রধান ইতালিয়ান পিয়েরলুইগি কলিনা। জোর দিয়ে বলেছেন যে বিশ্বকাপে রেফারিদের সিদ্ধান্তে কোনো রাজনৈতিক বা বাহ্যিক প্রভাব কাজ করে না।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস-এর সততা নিয়ে প্রশ্ন তোলেন। শেষ ষোলোর ম্যাচে মার্কিন ফরোয়ার্ড বালোগুনকে লাল কার্ড দেখানোর পর ট্রাম্প তাকে ‘সন্দেহজনক' বলে মন্তব্য করেছিলেন।

এদিকে, আর্জেন্টিনা-মিশর ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি লেতিক্সেয়ের-এর সিদ্ধান্তেরও পক্ষে অবস্থান নেন কলিনা। ওই ম্যাচে ভিএআর-এর পরামর্শে মিশরের একটি গোল বাতিল করা হয়, কারণ আক্রমণ শুরুর সময় ফাউল হয়েছিল বলে সিদ্ধান্ত দেওয়া হয়। একই সঙ্গে আলভারেজের সঙ্গে সালাহর সংঘর্ষের পরও আর্জেন্টিনার গোল বহাল রাখেন রেফারি, যা নিয়ে মিশরের কোচিং স্টাফ আপত্তি জানায়।

কলিনা বলেন, ‘বিশ্বকাপের রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এমন মন্তব্য তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে হুমকি তৈরি করতে পারে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'

তিনি আরও যোগ করেন, ‘কেউ বলতে পারে না যে ফিফার রেফারিং কারও দ্বারা প্রভাবিত হয়। এমনকি ফিফা সভাপতি ইনফান্তিনোর দ্বারাও নয়। রেফারিরা সৎভাবে সিদ্ধান্ত নেন এবং খেলোয়াড় ও কোচদের মতো তারাও সর্বোচ্চ চেষ্টা করেন।'

মিশরের বাতিল হওয়া গোল প্রসঙ্গে কলিনা ব্যাখ্যা করেন, ভিএআর যদি আক্রমণের সূচনায় এমন কোনো ফাউল শনাক্ত করে যা সরাসরি গোলের ওপর প্রভাব ফেলেছে, তাহলে অন-ফিল্ড রিভিউয়ের সুপারিশ করা হয়। এ ক্ষেত্রে ঘটনাটি গোল থেকে কত দূরে ঘটেছে বা কত সময় আগে হয়েছে, তার কোনো নির্দিষ্ট সীমা নেই

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ