Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login অর্থনীতি ব্যাংকে ‘পরিবারতন্ত্রের’ সুযোগ রেখে আইনের নতুন খসড়া ফখরুল ইসলাম ঢাকা প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৬: ১০ ব্যাংক প্রতীকী ছবি বেসরকারি ব্যাংকে পরিবারতন্ত্রের প্রভাব কমাতে অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংক যেসব সংস্কার প্রস্তাব দিয়েছিল, তার কয়েকটি থেকে সরে আসছে বর্তমান সরকার। একই পরিবারের তিনজনকে ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যা ছিল ব্যাংকমালিকদের চাওয়া। ঋণখেলাপি পরিচালকদের ক্ষেত্রেও কঠোর অবস্থান থাকছে না।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, বর্তমানে একই পরিবার থেকে তিনজন সদস্য একই সময়ে কোনো ব্যাংকের পরিচালক থাকতে পারেন। অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ব্যাংক এই সংখ্যা কমিয়ে দুজন করার প্রস্তাব করে। এ ছাড়া একজন পরিচালকের মেয়াদ (টানা) ছয় বছরে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। বর্তমান আইনে একজন ব্যক্তি একই ব্যাংকের পরিচালক পদে একটানা ১২ বছর থাকতে পারেন। সে মেয়াদ পূর্ণ হলে তিন বছর বিরতি দিয়ে আবার পরিচালক হওয়া যায়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে গত ২০ সেপ্টেম্বর ব্যাংক কোম্পানি (সংশোধন) আইনের খসড়ার ওপর পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ৪ অক্টোবর প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হয়েছে। তবে এখনই চূড়ান্ত কিছু হয়ে যায়নি। বাংলাদেশ ব্যাংক এটি নিয়ে আরও পর্যালোচনা করে খসড়া পাঠাবে। তারপর তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় যাবে।
বৈঠকে প্রাথমিকভাবে একেকটি ব্যাংকে একই পরিবার থেকে প্রস্তাবিত দুজনের বদলে তিনজনকে পরিচালক রাখা ও টানা মেয়াদের ক্ষেত্রে ৬ বছরের বদলে ৯ বছর করার পক্ষে অবস্থান নেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সূত্র জানিয়েছে, বিএবি বৈঠকে অন্তর্বর্তী সরকার আমলের প্রস্তাবের বিরোধিতা করে বলেছে, এক পরিবার থেকে পরিচালকের সংখ্যা কমিয়ে দিলে ব্যাংকের মালিকানা কাঠামো ও পরিচালনা পর্ষদের স্বাভাবিক কার্যক্রমে সমস্যা তৈরি হতে পারে। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্কতা দরকার।
বিএবি মনে করে, পরিচালনা পর্ষদে দরকার হচ্ছে ব্যাংকের প্রতি বেশি ম