বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

৭ মিনিটের ঝড়ে ৭ গোলের ম্যাচে রিয়ালের অবিশ্বাস্য জয়

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল চ্যাম্পিয়নস লিগ ৭ মিনিটের ঝড়ে ৭ গোলের ম্যাচে রিয়ালের অবিশ্বাস্য জয় খেলা ডেস্ক আপডেট:

শেয়ার করুন:
৭ মিনিটের ঝড়ে ৭ গোলের ম্যাচে রিয়ালের অবিশ্বাস্য জয়

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল চ্যাম্পিয়নস লিগ ৭ মিনিটের ঝড়ে ৭ গোলের ম্যাচে রিয়ালের অবিশ্বাস্য জয় খেলা ডেস্ক আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ২২: ৩৮ রিয়ালের ৪ নম্বর গোলের পর রুডিগারের সঙ্গে বেলিংহামের উদযাপন উয়েফা রোমা ৩ : ৪ রিয়াল মাদ্রিদ রোমের অলিম্পিক স্টেডিয়ামে তখন জয়ের আগাম উৎসব। স্কোরবোর্ডে ৩-১। ম্যাচের সময় ৮২ মিনিট। রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিচ্ছে রোমা, এটা ধরে নিয়ে গ্যালারিতে রোমা সমর্থকদের মুখে হাসি।

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে নিয়ে শেষ সিদ্ধান্তটা নেওয়ার আগে শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই সত্যটা অনেক ক্লাবই টের পেয়েছে। এবার টের পেল রোমা। চ্যাম্পিয়নস লিগকে কেন রিয়াল মাদ্রিদের টুর্নামেন্ট বলা হয়, সেটাও আগে অনেক ক্লাব টের পেয়েছে। রোমা বাকি থাকবে কেন!

৮৩ থেকে ৯০ মিনিট। মাত্র সাত মিনিটের ব্যবধানে তিন গোল করে রোমার সাজানো উৎসব ভন্ডুল করে দিল রিয়াল। কার্লোস এসপি, এনদ্রিক ও আন্তোনিও রুডিগারের গোলে ৪-৩ ব্যবধানের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ল জোসে মরিনিওর দল। লিখল চ্যাম্পিয়নস লিগে আরেকটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প।

মরিনিওর জন্য এটা আসলেই প্রত্যাবর্তনের রাত ছিল। ২০২১-২২ মৌসুমে এই রোমাকে তিনি জিতিয়েছিলেন কনফারেন্স লিগ। পরের মৌসুমে নিয়ে গিয়েছিলেন ইউরোপা লিগের ফাইনালে। সেই কৃতজ্ঞতায় গ্যালারিতে সমর্থকেরা টাঙিয়েছিলেন প্রিয় কোচের নামে বিভিন্ন ব্যানার।

মার্তেন দে রুন এগিয়ে দিয়েছিলেন রোমাকে। উয়েফা শুরুটা ভালো ছিল রোমারই। ২০ মিনিটে মাতিয়াস সুলের পাস থেকে ২০ গজ দূরের শটে মার্তেন দে রুন এগিয়ে দেন দলকে। তবে রিয়ালকে পিছিয়ে থাকতে হয়েছে মাত্র পাঁচ মিনিট। চ্যাম্পিয়নস লিগে নিজের শততম ম্যাচ খেলতে নামা কিলিয়ান এমবাপ্পের শট জিয়ানলুকা মানচিনির পায়ে লেগে বাঁক নিয়ে গোলরক্ষক পিয়েরলুইজি গোল্লিনিকে ছাড়িয়ে জালে জড়ায়। টুর্নামেন্টে এটি এমবাপ্পের ৭২তম গোল।

কিলিয়ান এমবাপ্পে করেন চ্যাম্পিয়নস লিগে নিজের ৭২তম গোল। উয়েফা দ্বিতীয়ার্ধে ছয় মিনিটের ব্যবধানে দোনিয়েল মালেনের দুটি গোল ম্যাচ প্রায় রোমার হাতে তুলে দেয়। ২০২৫ সালে অ্যাস্টন ভিলায় খেলা এই ডাচ স্ট্রাইকারের প্রথম গোলের পেছনে ছিল ভিনিসিয়ুস জুনিয়রের ভুল। ফ্লিক করতে গিয়ে তিনি বল হারান। মালেনের শট রিয়াল অধিনায়ক ফেদেরিকো ভালভের্দে

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ