Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নের মতোই খেলে সিটির মাঠে দারুণ জয় পিএসজির খেলা ডেস্ক আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ২১: ২৮ পিএসজির দেম্বেলে ও দুয়ের গোল উদযাপন। উয়েফা ম্যান সিটি ২ : ৪ পিএসজি মাঠের বাইরে যতই বিতর্ক থাকুক, মাঠে এই মৌসুমে ম্যানচেস্টার সিটি দুর্দান্ত। মৌসুমের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৮ ম্যাচে জয়, গোলের পর গোল, প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান। সিটি যেন সত্যিই উড়ছিল।
কিন্তু উড়তে থাকা সেই সিটিকেই আজ মাটিতে নামিয়ে আনল পিএসজি। ইতিহাদে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লুইস এনরিকের দল বুঝিয়ে দিল, কেন তারা এই টুর্নামেন্টে টানা দুইবারের চ্যাম্পিয়ন, কেন তাদের টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের ফেবারিট মনে করা হচ্ছে।
প্রথমার্ধেই সিটির বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যাওয়া পিএসজি শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে ৪-২ গোলে। সিটি পেয়েছে এই মৌসুমে প্রথম হারের স্বাদ।
পিএসজির এই জয়ের পেছনে ছিল প্রথমার্ধের বিধ্বংসী ফুটবল। গ্যালারিতে উপস্থিত ছিলেন সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা। মে মাসে সিটি ছাড়ার পর এই প্রথম ইতিহাদে ফিরেছিলেন। আর তাঁর সামনেই ইউরোপের চ্যাম্পিয়নদের কাছে অসহায় আত্মসমর্পণ করল তাঁর সাবেক দল।
প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর নিজেদের মাঠে এটাই ছিল সিটির প্রথম ম্যাচ। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে ক্লাবটি, নিজেদের নির্দোষ বলেও দাবি করে আসছে তারা। গ্যালারিতে সিটি সমর্থকদের মধ্যে ছিল প্রিমিয়ার লিগের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদী আবহ। কিন্তু মাঠে পিএসজির সামনে সেই আবহ কোনো কাজে আসেনি।
১৩ মিনিটেই দেজিরে দুয়ের নিচু শটে এগিয়ে যায় পিএসজি। এর দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার কাজেও বড় ভূমিকা দুয়ের। তাঁর নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন উসমান দেম্বেলে।
দুই গোলে পিছিয়ে পড়ে সিটি যখন ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে, তখনই তৃতীয় গোলটি হজম করতে হয় তাদের। ৩২ মিনিটে ম্যাগনেস আকালিউশ ও ওয়ারেন জাইরে এমেরির চমৎকার বোঝাপড়ায় গড়ে ওঠা আক্রমণের পর দারুণ ফিনিশিংয়ে গোল করেন ভিতিনিয়া, ৩-০।
বিরতির পর তিনটি পরিবর্তন আনেন সিটি কোচ এনজো মারেসকা। তাতে দ্বিতীয়ার্ধে অন্য এক সিটিকে দেখা যায়। আক্রমণের গতি বাড়িয়ে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে স্বাগতিকেরা। বিরতির পর আট মিনিটের মাথায়