বুধবার, 14 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

পেরুতে ঝড় তুলেছে বিটিএস

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login গান পেরুতে ঝড় তুলেছে বিটিএস বিনোদন ডেস্ক প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১: ৩০ লিমার এস্তাদিও সান

শেয়ার করুন:
পেরুতে ঝড় তুলেছে বিটিএস

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login গান পেরুতে ঝড় তুলেছে বিটিএস বিনোদন ডেস্ক প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১: ৩০ লিমার এস্তাদিও সান মার্কোস স্টেডিয়ামে গাইছে বিটিএস বিগ হিট মিউজিক পেরুর রাজধানী লিমায় তিনটি কনসার্টে ১ লাখ ৫১ হাজার ৫০০ দর্শক টেনেছে কে-পপ ব্যান্ড বিটিএস। দেশটিতে এটাই দলটির প্রথম সফর। ‘অ্যারিরাং’ ট্যুরের অংশ হিসেবে ৭, ৯ ও ১০ অক্টোবর লিমার এস্তাদিও সান মার্কোস স্টেডিয়ামে কনসার্ট করে দলটি।

শুরুতে লিমায় দুটি কনসার্টের পরিকল্পনা ছিল। তবে ভক্তদের ব্যাপক চাহিদার কারণে তৃতীয় কনসার্টের আয়োজন করে বিটিএসের এজেন্সি বিগ হিট মিউজিক। তিনটি কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে যায়।

কনসার্টজুড়ে প্রিয় দলের সঙ্গে গলা মিলিয়ে গান গেয়েছেন ভক্তরা। উচ্ছ্বাস আর করতালিতে মুখর ছিল স্টেডিয়াম। সদস্যরাও কয়েকবার স্প্যানিশ ভাষায় কথা বলেন।

‘লস আমোস’ বলে ভক্তদের ভালোবাসা জানান তাঁরা। স্প্যানিশ এই কথাটির অর্থ, ‘আমি তোমাদের ভালোবাসি’। দর্শকদের উচ্ছ্বাস দেখে পেরুতে আরও আগে কেন আসেননি, সেই বিস্ময়ের কথাও জানান তাঁরা।

বিটিএসের সদস্য জিমিনের জন্মদিন ১৩ অক্টোবর। লিমায় কনসার্টের সময় তাঁকে ঘিরে বিশেষ আয়োজন করেন ভক্তরা। কনসার্টে আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদ্‌যাপনের আলাদা ব্যবস্থা ছিল না। তবে শহরজুড়ে ছিল নানা উদ্যোগ।

জিমিনকে শুভেচ্ছা জানাতে ডিজিটাল বিলবোর্ড, সড়কের ব্যানার ও এলইডি পর্দাসংবলিত ট্রাকের আয়োজন করেন ভক্তরা। ছিল ড্রোন শোও। রাতের আকাশে ড্রোনের আলোয় ফুটে ওঠে জিমিনের নাম, জন্মদিনের ছবি ও একটি বার্তা—‘আমরা সব সময় তোমার পাশে থাকব।’

শনিবার ছিল লিমায় বিটিএসের শেষ কনসার্ট। এদিন বিদায়ী বক্তব্যের সময় জিমিনের জন্য জন্মদিনের গান গেয়েছেন ভক্তরা। তাঁর নাম ধরেও স্লোগান দেন তাঁরা।

জিমিন বলেন, ‘তোমরা যেভাবে আমাদের স্বাগত জানিয়েছ এবং যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছ, তাতে আমি গভীরভাবে আপ্লুত। পৃথিবীর অন্য প্রান্ত থেকে তোমরা যে এত ভালোবাসা পাঠিয়ে আসছ, তা আমি সব সময় মনে রাখব।’

লিমার এস্তাদিও সান মার্কোস স্টেডিয়ামে গাইছে বিটিএস বিগ হিট মিউজিক অর্থনীতি চাঙা হওয়ার আশা

বিটিএসের কনসার্ট ঘিরে লিমায় পর্যটন ও ব্যবসায়িক কর্মকাণ্ড বাড়ার প্রত্যাশা করা হচ্ছে। কনসার্টের আগে পেরুর বৈদেশিক বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছিল, অনুষ্ঠান উপলক্ষে ৫০ হাজারের বেশি দর্শনার্

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ