বুধবার, 14 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

কৃতজ্ঞতা প্রকাশ করা এত কঠিন কেন

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ইসলাম ধর্ম-দর্শন কৃতজ্ঞতা প্রকাশ করা এত কঠিন কেন ধর্ম ডেস্ক প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩: ০০

শেয়ার করুন:
কৃতজ্ঞতা প্রকাশ করা এত কঠিন কেন

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ইসলাম ধর্ম-দর্শন কৃতজ্ঞতা প্রকাশ করা এত কঠিন কেন ধর্ম ডেস্ক প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩: ০০ ছবি: পেক্সেলস কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষের চমৎকার এক অনুভূতি। অপরের দেওয়া উপহার, ভালোবাসা কিংবা সহযোগিতার মূল্য হৃদয় থেকে স্বীকার করার নামই হলো কৃতজ্ঞতা।

মানুষের সম্পর্ক যত জটিল হচ্ছে, কৃতজ্ঞতা জানানোর চর্চা যেন ততই হারিয়ে যাচ্ছে। অনেকে এখন প্রায়ই স্বতঃস্ফূর্তভাবে প্রশ্ন করে বসে, ‘কৃতজ্ঞতা জানানোর কী দরকার?’ কিংবা ‘ধন্যবাদ দেওয়ার মতো কী এমন ঘটেছে?’

বিশেষ করে নিজেদের নিকটাত্মীয় ও পারিবারিক সম্পর্কের ভেতরেই এই উদাসীনতা সবচেয়ে বেশি চোখে পড়ে।

প্রতিদিনের চেনা গণ্ডিতে একে অপরের অবদানকে আমরা খুব সহজেই ‘স্বাভাবিক দায়িত্ব’ হিসেবে ধরে নিই। স্ত্রীর হাজারো যত্নকে মনে করা হয় ‘এটা তো তাঁর সংসারের কাজ’, কিংবা ভাইয়ের কোনো উপকারকে উড়িয়ে দেওয়া হয় ‘ভাই হিসেবে এটাতো তাঁর করাই উচিত’ বলে।

সামাজিক বিশ্লেষণে দেখা যায়, পরিবারে ও সমাজে প্রশংসার অভাব মানুষের সম্পর্ককে দ্রুত শিথিল করে দেয়। (আলি আল-হাশিমি, আল-মুজতামাউল ইসলামি, ১/৭৮, দারুল বাশাইর, কায়রো, ২০০২)

যে সম্পর্কের ভিত্তি একসময় ভালোবাসা দিয়ে তৈরি হয়েছিল, সেখানে অকৃতজ্ঞতার কারণে বাসা বাঁধে তিক্ততা।

মানুষের পক্ষে সহজে কৃতজ্ঞ হতে না পারার মূল কারণটি লুকিয়ে রয়েছে তার নিজের অন্তরের গঠনের ভেতরে। ইসলামি জীবনদর্শন অনুযায়ী, মানুষের নফসের (আত্মা) ভেতরে কিছুটা কৃপণতা ও স্বার্থপরতার প্রবণতা থাকে। মানুষ নিজের কাছে সম্পদ জমিয়ে রাখতে ভালোবাসে, তা অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া কিংবা অন্যের ত্যাগের স্বীকৃতি দেওয়া তার জন্য কিছুটা কঠিন।

আল্লাহ অন্তরের এই কৃপণতা জয় করাকেই সফলতার চাবিকাঠি হিসেবে ঘোষণা করেছেন, আর যাদের অন্তরের কৃপণতা থেকে রক্ষা করা হয়েছে, তারাই মূলত সফলকাম। (সুরা হাশর, আয়াত: ৯)

আত্মাকে কৃপণতা থেকে মুক্ত করে উদার হিসেবে গড়ে তোলা এক বড় নৈতিক সংগ্রাম। আত্মশুদ্ধি সম্পর্কে কোরআনে বলা হয়েছে, শপথ আত্মার এবং যিনি তাকে সুবিন্যস্ত করেছেন; অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। অবশ্যই সে সফলকাম হয়েছে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে। (সুরা শামস, আয়াত: ৭-৯)

অন্য এক আয়াতে মানুষের আত্মার সাধারণ স্বভাব তুলে ধরে বলা হয়েছে, নিশ্চয়ই মানবআত্মা মন্দ কাজের নির্দেশ

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ