সোমবার, 5 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

বাইরে শিলাবৃষ্টি, ভেতরে সনু নিগমের সুরের ঝড়

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login গান বাইরে শিলাবৃষ্টি, ভেতরে সনু নিগমের সুরের ঝড় কাউসার খান সিডনি প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ২

শেয়ার করুন:
বাইরে শিলাবৃষ্টি, ভেতরে সনু নিগমের সুরের ঝড়

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login গান বাইরে শিলাবৃষ্টি, ভেতরে সনু নিগমের সুরের ঝড় কাউসার খান সিডনি প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ২০: ০০ অনুষ্ঠানে সনু নিগম কোলাজ শনিবার বিকেল চারটার পর থেকেই সিডনিতে তুমুল শিলাবৃষ্টি ও বজ্রপাত। ঝড় এতটাই প্রবল ছিল যে গাড়ির সামনে কয়েক হাত দূরের কিছু দেখাও কঠিন হয়ে পড়েছিল। সেই দুর্যোগ মাথায় নিয়েই আমরা গাড়ি চালিয়ে রওনা হলাম ডার্লিং হারবারের টিকটক এন্টারটেইনমেন্ট সেন্টারের দিকে। গন্তব্য—সনু নিগমের গান।

কেন্দ্রে পৌঁছে দেখা গেল সম্পূর্ণ বিপরীত এক দৃশ্য। বাইরে প্রকৃতির তাণ্ডব, ভেতরে মানুষের ঢল। প্রায় ৯ হাজার দর্শকে কানায় কানায় পূর্ণ বিশাল মিলনায়তন। হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য নির্ধারিত জায়গাগুলোতেও দর্শক। আক্ষরিক অর্থেই তিল ধারণের ঠাঁই ছিল না। এত মানুষের ভিড়েও ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা চোখে পড়েনি। দর্শকেরা যেমন সুশৃঙ্খলভাবে ভেতরে ঢুকেছেন, অনুষ্ঠান শেষে বেরিয়েছেন একইভাবে। কেন্দ্রটির ধারণক্ষমতাও প্রায় ৯ হাজার। সনু নিগমের ‘রেভোল্যুশন ট্যুর’-এর সিডনি পর্বটি আয়োজন করে সিনেস্টার ইভেন্টস।

ঘড়ি ধরে শুরু, তারপর শুধুই গান কনসার্ট শুরুর নির্ধারিত সময় ছিল সন্ধ্যা সাড়ে সাতটা। ঘড়ির কাঁটা সাড়ে সাতটা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই মঞ্চে আসেন সনু নিগম। দীর্ঘ ভূমিকা নেই, বিজ্ঞাপনের বিরক্তি নেই, পৃষ্ঠপোষকদের একের পর এক বক্তৃতাও নেই। শুরু থেকেই কেবল গান। সেই সংগীতযাত্রা চলে রাত পৌনে ১১টা পর্যন্ত।

এক দিন আগেই নিউজিল্যান্ডের অকল্যান্ডে কনসার্ট শেষ করে সিডনিতে এসেছিলেন সনু। সফরের কোনো ক্লান্তি তাঁর পরিবেশনায় ধরা পড়েনি। তিন ঘণ্টার বেশি সময় ধরে গান, নাচ ও দর্শকদের সঙ্গে কথোপকথনে প্রাণবন্ত ছিলেন তিনি। সিডনির পর তাঁর অস্ট্রেলিয়া সফরের তালিকায় আছে মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড ও পার্থ। আমি কনসার্টে গিয়েছিলাম চিকিৎসক স্ত্রী বিলকিস আক্তার, মেয়ে জারা ও ছেলে জোহানকে নিয়ে। আয়োজকদের আমন্ত্রণ থাকলেও পরিবারের সবার জন্য টিকিট কেটেই অনুষ্ঠানটি দেখেছি। শিশুদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার বিষয়টি সেখানে গুরুত্ব পেয়েছে। উচ্চ শব্দে কানের সমস্যা এড়াতে শিশুদের জন্য বিশেষ শব্দনিরোধক যন্ত্রের ব্যবস্থাও ছিল। মঞ্চের শব্দ ও আলোর পরিকল্পনা গানের আবেগকে আরও গভীর করে তুলেছিল। কখনো উজ্জ্বল আলোয় ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস, কখনো মৃদু আলো ও অন্ধকার ত

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ