মঙ্গলবার, 13 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

ব্রাজিলের নির্বাচন: জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও কি লুলাকে হারাতে পারবেন

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বিশ্ব ব্রাজিলের নির্বাচন: জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও কি লুলাকে হারাতে পারবেন বিবিসি প্রকাশ:

শেয়ার করুন:
ব্রাজিলের নির্বাচন: জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও কি লুলাকে হারাতে পারবেন

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বিশ্ব ব্রাজিলের নির্বাচন: জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও কি লুলাকে হারাতে পারবেন বিবিসি প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৯: ৫৭ লুইজ ইনাসিও লুলা দা সিলভা (বাঁয়ে) ও ফ্লাভিও বলসোনারো ছবি: এএফপি ব্রাজিলের রাজনীতিতে চার বছর আগেকার নাটকীয় সেই নির্বাচনের স্মৃতি আজও তাজা। ওই নির্বাচনে ফ্লাভিও বলসোনারোর বাবা জইর বলসোনারোকে মাত্র ১ দশমিক ৮ শতাংশ পয়েন্টের ব্যবধানে হারিয়েছিলেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। নির্বাচনের পর বলসোনারোর সমর্থকেরা কংগ্রেস ভবনে তাণ্ডব চালিয়েছিলেন, যা দেশটির জাতীয় জীবনে গভীর প্রভাব ফেলেছে।

এবার বর্তমান প্রেসিডেন্ট লুলার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন সাবেক প্রেসিডেন্টের ছেলে, কট্টর ডানপন্থী ফ্লাভিও বলসোনারো।

সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে হেরে যাওয়ার পর অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ৭১ বছর বয়সী বলসোনারো নির্বাচনে প্রার্থী হওয়ারও অযোগ্য। তিনি বর্তমানে গৃহবন্দী। তাঁর ওপর জনসমক্ষে কোনো বক্তব্য দেওয়ারও নিষেধাজ্ঞা রয়েছে। এসব নিষেধাজ্ঞা সত্ত্বেও এবারের নির্বাচনে তাঁর প্রভাব বেশ স্পষ্ট।

ফ্লাভিও বলসোনারোর নির্বাচনী প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর প্রার্থিতার প্রতি সমর্থন জানানোর জন্য জইর বলসোনারোর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি অবয়ব ব্যবহার করা হয়েছে। আইনজীবীরা দাবি করেছেন, এ জন্য জইর বলসোনারো কোনো অনুমতি দেননি। তবে ফ্লাভিও যে তাঁর বাবার সমর্থন পাচ্ছেন, তা নিয়ে সন্দেহের তেমন কোনো অবকাশ নেই।

এবারের নির্বাচনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে জনমত জরিপে এখন পর্যন্ত লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ফ্লাভিও বলসোনারো ১০ শতাংশের বেশি সমর্থন পেয়েছেন।

তবে বিবিসি ব্রাজিলের জরিপে এই দুজনের সমর্থন প্রায় ৪০ শতাংশ। সামান্য এগিয়ে আছেন লুলা। অন্য প্রার্থীদের কেউই ৪ শতাংশের বেশি সমর্থন পাচ্ছেন না। প্রথম দফার ভোটে কোনো প্রার্থী বৈধ ভোটের ৫০ শতাংশ না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচনে লড়বেন।

ব্রাজিলে এবার ভোটার সংখ্যা প্রায় ১৬ কোটি। সেপ্টেম্বরের শেষ দিক পর্যন্ত তাঁদের মধ্যে প্রায় ৯ শতাংশ ভোটার কাকে ভোট দেবেন, তা ঠিক করতে পারেননি। কেউ কেউ ব্যালট ফাঁকা রাখার

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ