মঙ্গলবার, 13 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে আবেদন ব্রিটিশ দুই আইনজীবীর

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে আবেদন ব্রিটিশ দুই আইনজীবীর নি

শেয়ার করুন:
ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে আবেদন ব্রিটিশ দুই আইনজীবীর

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে আবেদন ব্রিটিশ দুই আইনজীবীর নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৮: ৪৬ বাংলাদেশ বার কাউন্সিল ফাইল ছবি: প্রথম আলো মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার পক্ষে বিদেশি আইনজীবী হিসেবে নিয়োগ পেতে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন যুক্তরাজ্যের দুই আইনজীবী। তাঁরা হলেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের জোনাথন প্রাইস ও নিকিলা কৌশিক। ১ অক্টোবর বার কাউন্সিলে ই-মেইল পাঠিয়ে তাঁরা এ আবেদন করেন।

ফারজানা রুপার পক্ষে ওই দুই বিদেশি আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে বুধবার বার কাউন্সিলে আলাদা একটি আবেদন করেছেন আসামিপক্ষের আইনজীবী মাহবুব শফিক। তিনি প্রথম আলোকে বলেন, বিদেশি দুই আইনজীবী ই-মেইলে যে আবেদন করেছিলেন, তার মুদ্রিত কপি (হার্ড কপি) আজ বার কাউন্সিলে জমা দেওয়া হয়েছে।

মাহবুব শফিক আরও বলেন, বার কাউন্সিলে জমা দেওয়া আবেদনে উল্লেখ করা হয়েছে যে ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে লড়ার অনুমতি চেয়ে যুক্তরাজ্যের লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের আইনজীবী জোনাথন প্রাইস ও নিকিলা কৌশিক ১ অক্টোবর ই-মেইলে আবেদন করেন। আগামী ১ নভেম্বর ফারজানা রুপার মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। ট্রাইব্যুনালে বিদেশি কোনো আইনজীবীর উপস্থিত হওয়ার জন্য বার কাউন্সিলের পূর্বানুমতি আবশ্যক। কিন্তু তাঁদের আবেদনে বার কাউন্সিল এখনো সাড়া দেয়নি। মামলাটির বিচারকাজ দ্রুতগতিতে এগোচ্ছে। তাই ফারজানা রুপার পক্ষে বিদেশি আইনজীবীদের জরুরি ভিত্তিতে এ মামলায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া প্রয়োজন।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ আসামি ৪১ জন। এ মামলার আসামিদের মধ্যে একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাও রয়েছেন। তাঁরা বর্তমানে কারাগারে আছেন।

এর আগে মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের জন্য গত ডিসেম্বরে বার কাউন্সিলে আবেদন করেছিলেন সাবেক আই

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ