Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য সংকট হুতিদের ওপর ব্যাপক হামলা, বড় অভিযানের পরিকল্পনা সৌদির রয়টার্স ও আল–জাজিরা প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১৮: ৩৭ হুতি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ চলাকালে একটি সাঁজোয়া যানে ইয়েমেনের সরকারি বাহিনীর সদস্যরা। ৯ সেপ্টেম্বর ২০২৬ ছবি: রয়টার্স ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির ওপর ব্যাপক হামলা চালাচ্ছে দেশটির সরকারি বাহিনী। গত কয়েক দিনে এসব হামলায় হাজারো হুতি যোদ্ধা হতাহত হয়েছেন বলে দাবি সৌদি আরব সমর্থিত বাহিনীটির। পাশাপাশি হুতিদের আরও কোণঠাসা করতে বড় অভিযান শুরুর পরিকল্পনা করছে রিয়াদ। ইরানপন্থী এই গোষ্ঠীকে পরাস্ত করতে এরই মধ্যে মিত্রদের কাছ থেকে সহায়তা পাচ্ছে দেশটি।
ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে গত জুলাইয়ে নতুন করে সৌদি–হুতি সংঘাত শুরু হয়। দুই পক্ষই একে অপরের ওপর হামলা চালাচ্ছে। এ ছাড়া ইয়েমেনের আরও অঞ্চল দখল করে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল–মানদেব প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করেছে হুতিরা। এই প্রণালি মুক্ত করতে হুতিদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে সৌদি ও ইয়েমেনি বাহিনী।
এ সংঘাতের মধ্যে গত শুক্রবার ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় হুতিদের ওপর ৪৭৪টি বিমান হামলা চালিয়েছে তারা। এতে ১ হাজার ৫৪০ হুতি যোদ্ধা হতাহত হয়েছেন। গোষ্ঠীটির ২১৬টি সামরিক যান ও সক্ষমতাও ধ্বংস করা হয়েছে। পরে গতকাল শনিবার আবার দেশটির তাইজ অঞ্চলের বিভিন্ন এলাকায় হুতিদের ওপর ৭১টি হামলার কথা জানায় ইয়েমেনি বাহিনী।
ইয়েমেনে এমন লড়াইয়ের মধ্যে সৌদি আরবেও হামলার ঘটনা ঘটছে। গতকাল সৌদি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলে আসির অঞ্চলের আহাদ রাফিদাহ এলাকায় হুতিদের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া দেশটির নাজরান শহরের একটি স্কুলে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহত হয়েছে কি না, তা জানায়নি তারা।
এ সংঘাতে সবচেয়ে সংকটে পড়েছেন ইয়েমেনের সাধারণ মানুষ। এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন দেশটির লাখো বাসিন্দা। এমন পরিস্থিতিতে ইয়েমেনের প্রতি চার পরিবারের তিনটিই ক্ষুধার্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি বলেছে, ইয়েমেন সরকারনিয়ন্ত্রিত অঞ্চলগুলোয় প্রায় ৭৪ শতাংশ পরিবার খাবা