Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login মধ্যপ্রাচ্য নেতানিয়াহু গাজা যুদ্ধের শেষ চাননি, হামাসের কাছে বন্দীদের মুক্তিতেও অনাগ্রহী ছিলেন: ইসরায়েলের সাবেক আলোচক আল–জাজিরা প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১৪: ২৫ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হুফাইল ছবি : রয়টার্স ইসরায়েল চাইলে গাজা থেকে আরও ‘অনেক আগেই জিম্মিদের মুক্ত করে আনার চুক্তি করতে পারত’; এতে সেখানে নিহত হওয়া বা খুন হওয়া ইসরায়েলি জিম্মিরা হয়তো প্রাণে বেঁচে যেতেন বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক এক আলোচক।
বিষয়টিকে অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত করা হয়েছে বলেও মনে করেন দেশটির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নিৎজান অ্যালন। গাজা যুদ্ধের শুরুতে জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনায় ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
গাজা যুদ্ধ শুরুর দুই বছরের বেশি সময় পর ২০২৫ সালের অক্টোবরে একটি চুক্তির মাধ্যমে গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের দেশে ফিরিয়ে আনা হয়।
নিৎজান অ্যালন গত শুক্রবার বলেন, ‘আমার মনে হয়, আমরা এই পর্যায়ে আরও অনেক আগেই পৌঁছাতে পারতাম—সম্ভবত এক বছর বা তার আগেই। এতে যুদ্ধের অন্যান্য কৌশলগত লক্ষ্য অর্জনে বড় কোনো প্রভাব পড়ত না। আমরা আসলে সেই সুযোগ হারিয়েছি। যুদ্ধ অনেক দীর্ঘ হয়েছে।’
অ্যালন ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির এক ওয়েবকাস্টে এসব কথা বলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার তিন বছর পূর্তি উপলক্ষে ওই ওয়েবকাস্টের আয়োজন করা হয়। ওই হামলার পর শুরু হওয়া যুদ্ধে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
চুক্তিতে সই করার আগে ইসরায়েলকে ‘পূর্ণ বিজয়’ অর্জন করতে হবে—ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই দাবি ‘মিথ্যা’ বলে উল্লেখ করেন অ্যালন।
অ্যালন ২০২৫ সালের অক্টোবরের ‘যুদ্ধবিরতি’ চুক্তিকে একটি ‘কৌশলগত সাফল্য’ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, এরপর হামাসের সামরিক সক্ষমতা কমেছে। তবে তিনি এও বলেন, যুদ্ধবিরতিটি আরও অনেক আগেই কার্যকর করা সম্ভব ছিল। তাহলে বন্দিদশায় নিহত বা খুন হওয়া কয়েকজন জিম্মি হয়তো জীবিত অবস্থায় দেশে ফিরতে পারতেন।
কয়েকজন ইসরায়েলি সেনার সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু ছবি: রয়টার্স ফাইল ছবি ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস ও ইসরায়েল বন্দিবিনিময় করে। এ চুক্তির অধীন ইসরায়েলি কারাগারে ব