Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login মধ্যপ্রাচ্য ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলা সন্দেহভাজন সহকারী পাইলটের সামাজিক যোগাযোগমাধ্যমে আল-কায়েদা নেতার ছবি থাকার দাবি সিএনএন প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৬: ৪০ ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ। ইসরায়েলের তেল আবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে। ৩০ সেপ্টেম্বর ২০২৬ ছবি: রয়টার্স ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে গত বুধবার ক্যাপ্টেনকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন সহকারী পাইলটকে উগ্র মতাদর্শের কারণে গত বছর ওমানের জাতীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা ‘ওমান এয়ার’ থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।
ওই দুটি সূত্র ও ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন, সন্দেহভাজন ওই সহকারী পাইলটের নাম হামাম আল-হাম্মামি। তিনি ওমানের নাগরিক। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমও তাঁর নাম প্রকাশ করেছে। আল-হাম্মামি সংযুক্ত আরব আমিরাতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ওমান ও মা সিরিয়ার নাগরিক। কয়েক বছর তিনি সংযুক্ত আরব আমিরাতে ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে হামাম আল-হাম্মামি নামের একটি অ্যাকাউন্টে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ওমান এয়ারে সাত বছর কাজ করেছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি তাঁকে চাকরিচ্যুত করে। একই বছরের জুনে তিনি মরক্কোর উড়োজাহাজ পরিবহন সংস্থা রয়াল এয়ার মারকে যোগ দেন। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তিনি সেখানেই কর্মরত ছিলেন। ওই অ্যাকাউন্টে ফ্লাইদুবাইয়ে কাজ করার কোনো তথ্য যুক্ত করা হয়নি।
দুটি সূত্রের একটি নিশ্চিত করেছে, অ্যাকাউন্টটি ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে ক্যাপ্টেনের ওপর হামলাকারী সহকারী পাইলটের। হামলার ঘটনার পর অ্যাকাউন্টটি লিংকডইন থেকে মুছে ফেলা হয়েছে। এ বিষয়ে জানতে লিংকডইনের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।
দ্বিতীয় সূত্রটি একজন আঞ্চলিক কূটনীতিক। তিনি সিএনএনকে বলেন, ‘উগ্র মতাদর্শের’ কারণে সন্দেহভাজন ওই সহকারী পাইলটকে ফ্লাইট প্রশিক্ষণ থেকে বাদ দিয়েছিল ওমানের জাতীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা। পরে তাঁকে অন্য একটি দায়িত্ব দেওয়া হয়।
গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, সন্দেহভাজন সহকারী পাইলট ‘ইসলামি উগ্র মতাদর্শে দীক্ষা’ নিয়েছেন।
সংশ্লিষ্ট ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে বলেন, হাম্মামি ফ্লাইদুবাইয়ে মাত্র আট মাস কাজ করেছেন। তিনি এর