Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login মধ্যপ্রাচ্য ইসরায়েলগামী উড়োজাহাজে হামলাকারী ‘ইসলামপন্থী উগ্র মতাদর্শে’ দীক্ষিত ছিলেন, দাবি নেতানিয়াহুর বিবিসি আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৩: ৫৫ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফাইল ছবি : রয়টার্স ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজের পাইলটকে ছুরিকাঘাত করে সেটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাকারী ‘ইসলামপন্থী উগ্র মতাদর্শে দীক্ষিত’ ছিলেন। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
প্রাথমিক তদন্তে ওই ব্যক্তি উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
গত বুধবার ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবের উদ্দেশে উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর পথিমধ্যে হঠাৎ ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়। এ সময় ককপিটে থাকা প্রধান পাইলটকে ছুরিকাঘাত করেন সহকারী পাইলট। পরে যাত্রী ও ক্রুরা তাঁকে কাবু করে উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেন। শেষ পর্যন্ত উড়োজাহাজটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
নেতানিয়াহু ফক্স নিউজকে বলেন, উড়োজাহাজে হামলাকারী ওমানের নাগরিক। তিনি উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন।
নেতানিয়াহু আরও বলেন, যাত্রী ও ক্রুরা হামলাকারীকে কাবু করে বেঁধে ফেলার পর তিনি উড়োজাহাজের কর্মীদের ‘আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো’ বলে চিৎকার করছিলেন। এ থেকে স্পষ্ট যে তিনি আত্মঘাতী হতে চেয়েছিলেন। আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
এ ঘটনার সঙ্গে হামলাকারীর অতীতে ‘ইসলামপন্থী উগ্র মতাদর্শে দীক্ষিত’ হওয়ার তথ্য মিলিয়ে দেখলে হামলার উদ্দেশ্য সম্পর্কে একটি ধারণা পাওয়া যেতে পারে বলে মন্তব্য করেন নেতানিয়াহু। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যেতে চান না বলেও জানিয়েছেন তিনি।
এদিকে আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, এ ঘটনার সঙ্গে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা সন্ত্রাসী উদ্দেশ্যের যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
উড়োজাহাজটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসকেরা ছাড়পত্র দেওয়ার পর প্রধান পাইলট ও সহকারী পাইলট—দুজনকেই গতকাল বৃহস্পতিবার সকালে আরব আম