Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা চট্টগ্রাম নগরে কিশোর খুন কিরিচ হাতে কিশোর গ্যাংয়ের টিকটক ভিডিও, সেই কিরিচেই সপ্তাহখানেকের মধ্যে হত্যাকাণ্ড গাজী ফিরোজ চট্টগ্রাম প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ১৮ ধারালো অস্ত্র হাতে কিশোরেরা ছবি: ভিডিও থেকে নেওয়া সবার বয়স ১৪ থেকে ১৫ বছর। পাঁচ কিশোরের হাতে ধারালো অস্ত্র—কারও হাতে কিরিচ, কারও হাতে লোহার চাকতি। সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ভিডিও ধারণ করে সপ্তাহখানেক আগে সেটি টিকটকে ছড়িয়ে দিয়েছিল তারা। নিজেদের ‘সেভেন স্টার’ গ্রুপের সদস্য হিসেবে পরিচয় দেয় ওই কিশোরেরা। চট্টগ্রাম নগরের খুলশীর ওয়্যারলেস কলোনি এলাকায় গড়ে উঠেছে এই কিশোর গ্যাং।
পুলিশ বলছে, এলাকায় ‘ফাইভ স্টার’ নামে আরও একটি কিশোর গ্যাং রয়েছে। দুই দলের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত মঙ্গলবার রাতে ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় মো. হৃদয় (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হৃদয় তার বাবার সঙ্গে ভ্যানে করে সবজি বিক্রিতে সহযোগিতা করত।
এ ঘটনায় ওই রাতেই অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক। অন্য পাঁচজনের বয়স ১৪ থেকে ১৫ বছর। গ্রেপ্তার কিশোরদের একজনকে সপ্তাহখানেক আগে টিকটকে কিরিচ হাতে ভিডিও করতে দেখা গিয়েছিল। পুলিশ বলছে, ওই কিরিচ দিয়েই হৃদয়ের কানে কোপ দেওয়া হয়েছিল। পরে ঘটনাস্থলের পাশ থেকে রক্তমাখা কিরিচটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে হৃদয়কে তার ওয়্যারলেস কলোনির বাসা থেকে ডেকে নিয়ে যান মোহাম্মদ কামরুল (২৫) নামের এক যুবক। বাসার পাশে তালতলা এলাকায় পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা অটোরিকশা থেকে হৃদয়কে নামিয়ে ফেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৪ বছর বয়সী এক কিশোর প্রথমে কিরিচ দিয়ে হৃদয়ের কানে কোপ দেয়। এতে তার কান কেটে যায়। এরপর আরও কয়েকজন কিশোর তাকে ছুরি দিয়ে পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
ঘটনার সময় সড়কে উপস্থিত স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের কেউ এগিয়ে আসেননি। তালতলার এক বাসিন্দা বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, সবার হাতে ধারালো অস্ত্র ছিল। তারা মারমুখী ছিল। এ কারণে কেউ হৃদয়কে বাঁচাতে এগিয়ে যাওয়ার সাহস পায়নি।
রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা হৃদয়কে পরে তার চাচা সিএনজি অটোরিকশায় করে