রবিবার, 27 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login অর্থনীতি সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ২৭ সেপ্

শেয়ার করুন:
সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login অর্থনীতি সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ১৫ সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ শুরু হলো আজ। সকালেই শুরু হচ্ছে শেয়ারবাজারের লেনদেন। গত সপ্তাহ শেষে শেয়ারবাজারে সূচকের ওঠানামায় নেতিবাচক প্রবণতা ছিল। তাই এ সপ্তাহে কোন কোম্পানির দাম বাড়ল এবং কোন কোম্পানির দাম কমল, তা জানতে বিনিয়োগকারীদের আগ্রহ থাকবে।

এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা, ভ্রমণ ও প্রবাসী আয় আনতে ব্যাংকগুলোতে চলবে বিদেশি মুদ্রার বিনিময়।

সঞ্চয়কারীদের আগ্রহ আছে আমানত ও ঋণের সুদহার নিয়ে।

কিছুদিন ধরেই সোনার বাজারে দামের ওঠানামা আছে। সর্বশেষ গতকাল শনিবার সোনার দাম কমেছে। এ ছাড়া জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাজারে নিত্যপ্রয়োজনীয় কোন জিনিসের দাম কত হলো, তা–ও দেখার বিষয়।

এবার অর্থনীতি ও বাণিজ্যের এসব সূচক ও দাম কোথায় আছে, তা দেখে নিই।

গত সপ্তাহ শেষে শেয়ারবাজারের সব কটি সূচক নিম্নমুখী ছিল। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭৮ পয়েন্ট হয়। ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ১১৬ পয়েন্ট হয়েছে।

অন্যদিকে ডিএস–৩০ সূচক ১০ দশমিক ৫৫ পয়েন্ট কমে ২ হাজার ১১২ পয়েন্টে থেমেছিল। বৃহস্পতিবার ডিএসইতে প্রায় ৭৫৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। আজ রোববার এসব সূচকের অবস্থানকে ভিত্তি ধরেই শেয়ারবাজারের লেনদেন শুরু হবে।

কয়েক দিন ধরে ডলারের দাম ওঠানামা করছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, সর্বশেষ বৃহস্পতিবার ডলারের দাম ১২৩ টাকা ১৫ পয়সা ছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বাজারে বেশির ভাগ বিদেশি মুদ্রার দাম কমেছে। এ তালিকায় আছে ইউরো, ব্রিটিশ পাউন্ড, ইউয়ান, ইয়েন, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে ভারতীয় রুপির দাম। শুধু দাম বেড়েছে মার্কিন ডলারের।

তবে খোলাবাজারে বিদেশি মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হিসাবের চেয়ে কিছুটা বেশি দামে বিক্রি হয়। ব্যাংক ভেদেও দাম ওঠানামা করতে পারে।

সঞ্চয়কারী ও ঋণ গ্রহণকারীদের জন্য সুদের হার গুরুত্বপূর্ণ। আজ যাঁরা ব্যাংক থেকে ঋণ নেবেন কিংবা আমানত জমা রাখবেন, তাঁদের সুদের হার জানা প্রয়োজন। কারণ, সুদের হারের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেন গ্রাহকেরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসা

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ