Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রস+আলো টা ট কা র স সিঙ্গেল দিবসে জানলাম, আমি প্রেমে ‘জসিম’, বন্ধু অয়ন ‘বাপ্পারাজ’ লেখা: সৌমেন্দ্র গোস্বামী প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১: ০০ এআই দিয়ে তৈরি ২৩ সেপ্টেম্বর গেল সিঙ্গেল দিবস।
ফেসবুকে সিঙ্গেলদের হাহাকার ছিল চোখে পড়ার মতো। পত্রিকা-টেলিভিশনওয়ালারাও ফেসবুকে কার্ড করে প্রচার করছিল দিনটির কথা। পোস্টের কমেন্টে হুমড়ি খেয়ে পড়ছিল সিঙ্গেলরা। মিঙ্গেলরা অবশ্য সাড়াশব্দ দিচ্ছিল না। তাদের দিন ১৪ ফেব্রুয়ারি।
বড় ভাই আবুল বাশার অবশ্য একটা পোস্ট করেছিলেন, ‘সিঙ্গেল জীবনই ভালো, কী বলেন সবাই?’
ভাবি কমেন্টে লিখেছিলেন, ‘বাড়ি আসো, তোমার হচ্ছে।’
বন্ধু অয়নও একটা পোস্ট শেয়ার করেছিল, ‘সিঙ্গেল আছি, শান্তিতে আছি। ভালোবাসা একটা মায়া। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে।’ শেষের বাক্যটা পড়ে খটকা লাগল। এটা ওর কথা না, চিত্রনায়ক বাপ্পারাজের জনপ্রিয় ডায়ালগ।
‘মামা, চায়ের দোকানে আয়। এমবিএর প্রস্তুতি পরে নিস।’
চায়ের দোকানে গিয়ে দেখি, অয়ন বসে আছে। মুখটা শুকনা। মনে হচ্ছিল, সিঙ্গেল দিবস না, শোক দিবস। বললাম, ‘কী রে, প্যাটিসের মতো মুখটা শুকনা করে রাখছিস কেন?’
: মজা নিতেছিস? জানিস না, আমার জীবনে এই দিনটার কত গুরুত্ব!
: না, বলেছিস কখনো? জিগাইলেই তো প্রসঙ্গ বদলাইয়া ফেলাস।
চায়ে চুমুক দিতে দিতে ধরা গলায় অয়ন বলল, ‘আমি প্রেমে বাপ্পারাজ।’
আরও পড়ুন কিসের টানে বাংলাদেশে ? ২৪ সেপ্টেম্বর ২০২৬ আরও পড়ুন ট্রাম্প আরও যা কিছু করতে বাধ্য করতে পারেন ২৩ সেপ্টেম্বর ২০২৬ : মানে কী?
অয়নকে ওই দৃশ্যে কল্পনা করতেই মুখে হাসির রেখা ফুটে উঠল। হাসি লুকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বললাম, ‘তুই প্রেম করিস, না বিয়েতে ডেকোরেটরের ব্যবসা করিস?’
: সংখ্যা দিয়ে ভালোবাসা মাপা যায় না, বন্ধু। আমি প্রেম করেছি, প্রেমে হাবুডুবু খেয়েছি। তবে চুমু খাইনি কিন্তু। আর জানিস, প্রেমিকা তো আমাকে এখন ভাই ডাকে।
‘কস কী, মামা?’ বলে চমকে উঠল অয়ন। তারপর বলল, ‘তুই তো জসিম মামা।’
: মানে কী, ভেঙে ক, বেটা। মাথার ওপর দিয়ে যাচ্ছে।