রবিবার, 27 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুর: জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান ডিএনসিসি প্রশাসক

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজধানী স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুর: জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান ডিএনসিসি প্

শেয়ার করুন:
স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুর: জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান ডিএনসিসি প্রশাসক

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজধানী স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুর: জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান ডিএনসিসি প্রশাসক নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩৬ ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ছবি: ডিএনসিসির ওয়েবসাইট রাজধানীর মিরপুর-১-এ স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

শনিবার রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। শফিকুল ইসলাম খান বলেন, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে শুধু প্রত্যক্ষ হামলাকারীদের নয়, পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং নেপথ্যে জড়িত ব্যক্তিদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

শফিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির রাজনৈতিক, সামাজিক কিংবা অন্য কোনো পরিচয় থাকলেও তা আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিবেচ্য হতে পারে না। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, পরিচয় বা ক্ষমতার কারণে কাউকে ছাড় দেওয়া উচিত নয়। আইনের দৃষ্টিতে সবাই সমান।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি মিরপুর বিভাগের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তদন্ত যাতে কোনোভাবে প্রভাবিত না হয় এবং অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শফিকুল ইসলাম খান বলেন, ‘অপরাধী যে-ই হোক, যে পরিচয়ই বহন করুক, অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ও যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই।’ যেভাবে হামলা ও ভাঙচুর

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি হামলা চালান বলে অভিযোগ ওঠে। তাঁদের হাতে দেশি অস্ত্র ছিল বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। হামলকারীরা সেখানে থাকা দুই নিরাপত্তাকর

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ