শনিবার, 26 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

দেহটা আসলে কার

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login শিল্পকলা দৃশ্যকলা দেহটা আসলে কার লেখা: সৈয়দ গোলাম দস্তগীর প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২: ০

শেয়ার করুন:
দেহটা আসলে কার

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login শিল্পকলা দৃশ্যকলা দেহটা আসলে কার লেখা: সৈয়দ গোলাম দস্তগীর প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২: ০০ তৌফিকুর রহমানের শিল্পকর্ম অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো কোনো শিল্পীর কাজকে শিল্প-ইতিহাসের মধ্যে স্থাপন করা মানে কেবল পূর্ববর্তী বা সমকালীন শিল্পীদের সঙ্গে আনুষ্ঠানিক সাদৃশ্য খুঁজে বের করা নয়। দেখতে হয়, শিল্পী কোন পরিচিত বাস্তবতাকে গ্রহণ করছেন, কোথায় সেটি ভেঙে দিচ্ছেন এবং কীভাবে পুনর্গঠন করে পরিচিতির বাইরে নতুন প্রশ্ন তৈরি করছেন। তৌফিকুর রহমানের ‘রেখা–গড়ন–স্থিতি’ প্রদর্শনীতে ভাস্কর্য ও অঙ্কন পাশাপাশি দেখলে প্রথমেই যা চোখে পড়ে, তা হলো—এখানে দেহ কোনো স্থির, সম্পূর্ণ ও পূর্বনির্ধারিত অবয়ব নয়। দেহ নির্মীয়মাণ; কখনো সংযোজিত, কখনো খণ্ডিত, কখনো রূপান্তরিত। কোনো কোনো ক্ষেত্রে তাকে মানুষ, প্রাণী কিংবা অন্য কোনো নির্দিষ্ট সত্তা হিসেবে চিহ্নিত করাও কঠিন। প্রদর্শনীর কেন্দ্রে তাই দেহের দৃশ্যমানতার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পরিচয়ের প্রশ্ন—একটি দেহকে আমরা কীভাবে চিনে নিই এবং কোন পর্যায়ে সেই চেনার প্রক্রিয়া ব্যর্থ হয়।

শিল্পীর বক্তব্যে অঙ্কন ও ভাস্কর্যের উৎস একই অনুসন্ধানের সঙ্গে যুক্ত—পরিচিত রূপের ভেতর থেকে অজানাকে আবিষ্কার করা। কিন্তু এই দুই মাধ্যমকে কেবল একই ভাবনার দুই প্রকাশ হিসেবে দেখলে তাদের পার্থক্যটি আড়ালে থেকে যায়। অঙ্কন কি ভাস্কর্যের প্রাথমিক নকশা? নাকি ভাস্কর্য তৈরি হওয়ার পর অঙ্কন তার আরেকটি স্বাধীন রূপ লাভ করে? তৌফিকুরের প্রদর্শনী এই প্রশ্নের সরল উত্তর দেয় না।

অঙ্কনে রেখা একটি সমতলের ওপর অবয়ব তৈরি করে। ভাস্কর্যে সেই রেখা যেন সমতল ছেড়ে স্থান দখল করে—ইস্পাতের দণ্ড, পাত, বাঁক ও ফাঁকের মধ্য দিয়ে। কিন্তু ভাস্কর্যে রেখা আর কাগজের রেখা থাকে না; তা হয়ে ওঠে ওজন, প্রতিরোধ, ভারসাম্য ও বস্তুগত চাপের অংশ। কাগজে যে রেখা অনায়াসে একটি শরীরের সীমানা নির্ধারণ করতে পারে, ইস্পাতে সেই রেখাকে বহন করতে হয় নিজের ওজন। ফলে অঙ্কনের রেখা ও ভাস্কর্যের রেখা একই ভাষার অংশ হলেও একই অভিজ্ঞতা নয়।

এই জায়গায় ‘রেখা–গড়ন–স্থিতি’ নামটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নামটি রেখা থেকে গড়ন, গড়ন থেকে স্থিতির একটি সরল যাত্রার কথা বলে; কিন্তু প্রদর্শনীর কাজগুলো সেই সরলতা মানে না। রেখা গড়ন তৈরি করে, আবার গড়নকে ভাঙেও। গড়ন স্থিতি আনে

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ