শনিবার, 26 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

আয়কর রিটার্নে তথ্য গোপন করলে কী শাস্তি হতে পারে

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বিশ্লেষণ আয়কর রিটার্নে তথ্য গোপন করলে কী শাস্তি হতে পারে লেখা: ফয়সাল ইসলাম, এফসিএ, আর্থিক খ

শেয়ার করুন:
আয়কর রিটার্নে তথ্য গোপন করলে কী শাস্তি হতে পারে

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বিশ্লেষণ আয়কর রিটার্নে তথ্য গোপন করলে কী শাস্তি হতে পারে লেখা: ফয়সাল ইসলাম, এফসিএ, আর্থিক খাতের বিশ্লেষক প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৩০ ফয়সাল ইসলাম এফসিএ, আর্থিক খাতের বিশ্লেষক ২০২৬–২৭ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও লাখ লাখ করদাতা তাঁদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য দিয়ে রিটার্ন দাখিল করবেন। কেউ নিজে রিটার্ন প্রস্তুত করবেন, আবার কেউ কর পরামর্শক, কর আইনজীবী বা হিসাববিদের সহায়তা নেবেন।

অনেকের কাছে রিটার্ন দাখিল নিছক প্রশাসনিক আনুষ্ঠানিকতা হলেও আইনগতভাবে আয়কর রিটার্ন কোনো সাধারণ কাগজপত্র নয়; এটি একজন নাগরিকের আর্থিক অবস্থার বিষয়ে রাষ্ট্রের কাছে দেওয়া একটি আনুষ্ঠানিক ঘোষণা। তাই রিটার্নে তথ্য দেওয়ার সময় সচেতন ও সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

রিটার্নে কী তথ্য দেওয়া হচ্ছে, তা শুধু করের পরিমাণ নির্ধারণের বিষয় নয়; এর সঙ্গে তথ্যের সত্যতা এবং করদাতার আইনগত দায়ও জড়িত। কোনো তথ্য বা সংখ্যা পরিবর্তনের আগে ভাবা প্রয়োজন—এটি কি অনিচ্ছাকৃত ভুলের সংশোধন, নাকি প্রকৃত তথ্য গোপনের সচেতন চেষ্টা?

প্রথমেই একটি গুরুত্বপূর্ণ পার্থক্য করা দরকার। অনিচ্ছাকৃত ভুল ও ইচ্ছাকৃত মিথ্যা তথ্য, এক বিষয় নয়। মানুষের ভুল হতে পারে। হিসাব করতে গিয়ে ভুল হতে পারে, কোনো নথি হাতে না থাকায় ভুল তথ্য চলে আসতে পারে, ব্যাংক হিসাবের তথ্য ভুলভাবে স্থানান্তরিত হতে পারে, সম্পদের মূল্য নির্ধারণে অসাবধানতা হতে পারে। এমন অনিচ্ছাকৃত ভুলকে পরিকল্পিত কর ফাঁকির সঙ্গে এক করে দেখা ঠিক হবে না।

আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩১২-তেই মূল পার্থক্যটি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে করদায় এড়ানোর চেষ্টা করেন, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। আয়কর আইনে যার শাস্তি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে কারাদণ্ডের মেয়াদ ছয় মাসের কম নয়। এর সঙ্গে জরিমানা বা কারাদণ্ড ও জরিমানা উভয়ই হতে পারে।

এখানে একটি বিষয় পরিষ্কার রাখা জরুরি। প্রতিটি ভুল রিটার্নের জন্য পাঁচ বছরের কারাদণ্ড হবে, এমন কথা আইন বলে না। ভুল তথ্য দিলেই জেল হবে আইন কখনো এমন কথা কিংবা নির্দেশনা দেয় না। তবে অনিচ্ছাকৃত ভুলের সঙ্গে জেনে-বুঝে কর ফাঁকির জন্য তথ্য গোপন করা এক নয়।

তা

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ