Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ঢালিউড রাফীর ‘আন্ধার’ সিনেমার মুক্তি নিয়ে ধোঁয়াশা বিনোদন প্রতিবেদক ঢাকা প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ০০ ‘আন্ধার’ সিনেমার পোস্টার থেকে। নির্মাতার ফেসবুক থেকে অক্টোবরে পূজা উপলক্ষে রায়হান রাফীর ‘আন্ধার’ মুক্তির কথা ছিল। সে অনুযায়ী পোস্টার প্রকাশের পর ৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয় ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজারও। সিনেমাটি সেপ্টেম্বরে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার কথা জানিয়েছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কিন্তু মাস শেষ হতে চললেও জমা দেওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে অক্টোবরে মুক্তির বিষয়েও এখন আর নিশ্চিত করে কিছু বলতে পারছেন না পরিচালক, প্রযোজক কিংবা অভিনয়শিল্পীদের কেউ। ফলে সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এদিকে চলচ্চিত্রসংশ্লিষ্ট সামাজিক মাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে ‘আন্ধার’ অক্টোবরে মুক্তি পাচ্ছে না—এমন আলোচনা চলছে। তবে সিনেমাটির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘আন্ধার’ সিনেমার দৃশ্য। ছবি : প্রযোজনা সংস্থার সৌজন্যে সিনেমাটির গল্প ও অন্যতম প্রযোজক শাকিব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সিনেমার সব ঘোষণা আনুষ্ঠানিকভাবে এসেছে। এটিও আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’ তবে ‘আন্ধার’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে কি না, জানতে চাইলে এ বিষয়ে মন্তব্য করতে চাননি তিনি।
অক্টোবরে ‘আন্ধার’ মুক্তির পরিকল্পনা সামনে রেখে এরই মধ্যে সিনেমাটির প্রচারণাও শুরু হয়েছিল। মাসখানেক নির্মাতা রায়হান রাফী সামাজিক মাধ্যমে সিনেমাটির বিভিন্ন দৃশ্য প্রকাশ করছিলেন। সেগুলো নিয়ে দর্শকদের মধ্যে আলোচনাও হয়। ৩ সেপ্টেম্বর প্রকাশিত টিজারেও রাখা হয়েছে রহস্যময় আবহ, চরিত্রগুলোর লুক ও বেশ কিছু চমকপ্রদ দৃশ্য। কোনো সংলাপ না থাকলেও দেখা গেছে আফসানা মিমি, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সিয়াম আহমেদ ও মোস্তফা মন্ওয়ারসহ প্রধান অভিনয়শিল্পীদের। সিয়ামের কয়েকটি অ্যাকশন দৃশ্যও রয়েছে টিজারে।
‘আন্ধার’–এর টিজারে সিয়াম। ভিডিও থেকে ‘আন্ধার’ নিয়ে আগ্রহের বড় কারণ এর হরর ঘরানা। দেশে নিয়মিত বাণিজ্যিক হরর সিনেমা নির্মিত না হওয়ায় রায়হান রাফীর এই আয়োজন নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল। সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ