মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

সাত কলেজের তিনটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্থানান্তরের সিদ্ধান্ত কেন বেআইনি নয়

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাত কলেজের তিনটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্থানান্তর

শেয়ার করুন:
সাত কলেজের তিনটি শিক্ষাবর্ষের 
শিক্ষার্থীদের স্থানান্তরের সিদ্ধান্ত 
কেন বেআইনি নয়

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাত কলেজের তিনটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্থানান্তরের সিদ্ধান্ত কেন বেআইনি নয় নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৬ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ ছবি: সংগৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের তিনটি শিক্ষাবর্ষের (২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪) শিক্ষার্থীদের একাডেমিক মাইগ্রেশনের মাধ্যমে নবপ্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্তরের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে চার শিক্ষার্থীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুলসহ আদেশ দেন। ওই সিদ্ধান্ত রিট আবেদনকারী চার শিক্ষার্থীর ক্ষেত্রে স্থগিত করা হয়েছে।

এর আগে ২০১৭ সালে সাত কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছিল। সরকারি কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

অধিভুক্তির পর থেকে নানা সংকট তৈরি হয়। গত বছরের জানুয়ারিতে সাত কলেজকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেওয়া হয়। এসব কলেজ একীভূত করে নতুন একটি বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেয় বিগত অন্তর্বর্তীকালীন সরকার। এ জন্য গত ৮ ফেব্রুয়ারি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশ অনুসারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। গত ১০ এপ্রিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন করা হয়।

রিট আবেদনকারী পক্ষ জানায়, গত ২৩ আগস্ট অনুষ্ঠিত এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের নবপ্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্তরপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য গত ২৭ আগস্ট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ রোডম্যাপ জারি করে। এর ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের তিনটি শিক্ষাবর্ষে (২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪) ভর্তি হওয়

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ