Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজধানী ২০৯ খণ্ডে বাঙালির ২০০ বছরের চিন্তার সংকলন নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৭ ‘বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ: জাতীয় মনন-সংরক্ষণের একটি চেষ্টা’ শীর্ষক আলোচনায় অতিথিরা। রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে, ২২ সেপ্টেম্বর ছবি: আয়োজকদের সৌজন্যে গত ২০০ বছরের বাঙালি চিন্তকদের নির্বাচিত রচনা নিয়ে প্রায় ৭৫ হাজার পৃষ্ঠার সংকলন ‘বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ’ প্রকাশ করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। ইতিহাস, দর্শন, ধর্ম, শিল্প, সাহিত্য, অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান, পরিবেশ, চলচ্চিত্র, সংগীত, ভাষা, সংস্কৃতি, নারী, সমাজ ও শিক্ষা—এই ১৬টি বিষয়ে রচনাগুলো সংকলিত হয়েছে। ২০৯ খণ্ডে প্রকাশিত হয়েছে এই গ্রন্থমালা। এর প্রধান সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। ১৬টি বিষয়ে দেশের অভিজ্ঞ ও গবেষকদের সমন্বয়ে গঠিত সম্পাদনা পরিষদ সংকলনটি সম্পাদনা করেছে।
এই সংকলন নিয়ে মঙ্গলবার রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্র ও ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের যৌথ উদ্যোগে দিনব্যাপী বইমেলা ও সেমিনারের অংশ হিসেবে সকাল ১০টায় কলেজের মিলনায়তনে ‘বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ: জাতীয় মনন-সংরক্ষণের একটি চেষ্টা’ শীর্ষক আলোচনা হয়। এতে দেশের ১৬০টি বিদ্যালয়ের দুই শতাধিক মাধ্যমিকের শিক্ষক অংশ নেন। সকাল সাড়ে ৯টায় বইমেলার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ভিডিও বার্তার মাধ্যমে জানান কেন এই সংকলনের জন্য গত ২০০ বছরকে বেছে নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ১৮০৩ সালে রাজা রামমোহন রায়ের লেখার মধ্য দিয়ে বাংলায় যে নবজাগরণের সূচনা, তা মীর মশাররফ হোসেন ও কাজী নজরুল ইসলামের মতো মনীষীদের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে। উনিশ শতক থেকে বর্তমান সময় পর্যন্ত বাঙালির জীবনে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি চিন্তার জগতেও ব্যাপক সমৃদ্ধি ঘটেছে।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, শিক্ষা, সংস্কৃতি, রাষ্ট্রনীতি থেকে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বাঙালি মনীষীরা তাঁদের চিন্তা ও সৃষ্টিশীলতার মাধ্যমে জাতির মননভান্ডার সমৃদ্ধ করেছেন। বিভিন্ন জাতীয় সংকটের