Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login সুস্থতা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগে আক্রান্ত বয়স্কদের সুষম খাবার কেমন হওয়া উচিত বয়োজ্যেষ্ঠদের থাকে নানা ধরনের রোগ, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ প্রভৃতি। তাই তাঁদের খাবার ও পুষ্টি নিয়ে পরিবারের সদস্যদের আলাদা করে ভাবতে হবে।
বয়োজ্যেষ্ঠদের থাকে নানা ধরনের রোগ, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ প্রভৃতি। তাই তাঁদের খাবার ও পুষ্টি নিয়ে পরিবারের সদস্যদের আলাদা করে ভাবতে হবে ছবি: এআই/প্রথম আলো বার্ধক্যে শরীরের অঙ্গপ্রত্যঙ্গে এবং এগুলোর কার্যকারিতায় পরিবর্তন আসে। জিবের স্বাদকোষের সংখ্যা ও কার্যকারিতা কমতে থাকে। অনেকের দাঁত পড়ে যায়, লালা নিঃসরণের মাত্রাও কমে আসে।
এ জন্য তাঁদের খাবার চিবানো ও গলাধঃকরণের ক্ষমতাও কমে যায়। বয়োজ্যেষ্ঠদের থাকে নানা ধরনের রোগ, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ প্রভৃতি। তাই তাঁদের খাবার ও পুষ্টি নিয়ে পরিবারের সদস্যদের আলাদা করে ভাবতে হবে।
শারীরিক দুর্বলতা কমাতে এবং ত্বকের সুরক্ষা ও মাংসপেশির ভাঙনরোধে আমিষজাতীয় খাবার বয়োজ্যেষ্ঠদের জন্য খুবই জরুরি।
এ বয়সে বেশি চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। খাবারে যোগ করা যেতে পারে সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার।
কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ, ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণে দৈনিক রঙিন চার–পাঁচ রকমের শাকসবজি এবং দুই রকমের ফল খাওয়া উচিত।
মুখের রুচি বাড়াতে এবং মুখের ক্ষত সারাতে ভিটামিন বি৬, ফলেট, ভিটামিন বি১২, ভিটামিন ই এবং জিংকসমৃদ্ধ খাবার খেতে হবে।
বয়োজ্যেষ্ঠদের হাড়ক্ষয় এবং হাড়ের ভঙ্গুরতা রোধে ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার জরুরি।,
বয়োজ্যেষ্ঠদের রেচনতন্ত্রের কার্যকারিতা হ্রাস পায়। অনেকে প্রস্রাবের বেগ নিয়ন্ত্রণ করতে পারেন না বলে ভয়ে কম পানি পান করেন।
কিন্তু পর্যাপ্ত পানি পান করা গুরুত্বপূর্ণ। কারণ, পানি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, মেটাবলিজম ও রেচনতন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে। তাই তৃষ্ণা না পেলেও বয়স্কদের উচিত দিনে অন্তত দেড় থেকে দুই লিটার পানি পান করা।
বয়োজ্যেষ্ঠদের কুড়কুড়ে, শুষ্ক ও আঠালোজাতীয় খাবার দেওয়া যাবে না। তাঁদের ফলের জুস দেওয়া ঠিক নয়। এতে ঘুম কমে যায়। তাই দিনের বেলায় চা, কফি ও ক্যাফেইনযুক্ত অন্যান্য খাবার না খাওয়াই উচিত।