মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

ঢাকায় এক দিন ব্যক্তিগত গাড়ি না থাকলে কেমন হতো

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজধানী ঢাকায় এক দিন ব্যক্তিগত গাড়ি না থাকলে কেমন হতো সাইফুল সামিন ঢাকা প্রকাশ: ২২ সেপ্টেম্

শেয়ার করুন:
ঢাকায় এক দিন ব্যক্তিগত গাড়ি না থাকলে কেমন হতো

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজধানী ঢাকায় এক দিন ব্যক্তিগত গাড়ি না থাকলে কেমন হতো সাইফুল সামিন ঢাকা প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৩৫ ঢাকার একটি ব্যস্ত সড়ক প্রায় ফাঁকা ফাইল ছবি: প্রথম আলো ধরা যাক, কর্মব্যস্ত এক মঙ্গলবার সকালের ঢাকা। কিন্তু রাস্তায় কোনো ব্যক্তিগত গাড়ি নেই। কানে তালা লাগানো মুহুর্মুহু হর্নের শব্দ নেই বললেই চলে। ঢাকার বাতাসও যেন তুলনামূলক নির্মল।

ঢাকার যে সড়ক প্রতিদিন ব্যক্তিগত গাড়িতে থাকে ঠাসা, যানজটে যেখানে থমকে যায় সময়, আজ সেখানে মানুষ হাঁটছে, কেউ সাইকেল চালাচ্ছে। অফিসমুখী মানুষ ছুটছে গণপরিবহনে।

এমন একটি শহর কি কেবল কল্পনা? আজ ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার), বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। দিবসটি এমন একটি শহরেরই ছবি তুলে ধরে।

তবে দিবসটির মূল কথা এক দিনের জন্য ব্যক্তিগত গাড়ি নিষিদ্ধ করা নয়; বরং ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমানো; বায়ুদূষণ, শব্দদূষণ ও যানজট কমিয়ে আনা; নাগরিকদের হাঁটা, সাইকেল ও গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা; টেকসই নগর পরিবহনের গুরুত্ব তুলে ধরা; শহরের সড়কসহ জনপরিসরকে মানুষের জন্য আরও উন্মুক্ত করার কথা বলে দিবসটি।

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের এই ক্ষণে আমাদের চোখে ঢাকার সড়কের এক বিশৃঙ্খল চিত্র ভাসে। এই বিশৃঙ্খলার মূলে রয়েছে গাড়ি। কারণ, ঢাকা হয়ে উঠেছে গাড়িভর্তি এক গিজগিজে শহর।

ঢাকায় প্রতিবছর লাফিয়ে বাড়ছে গাড়ি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, ২০১০ সাল পর্যন্ত ঢাকায় নিবন্ধিত বিভিন্ন ধরনের গাড়ির সংখ্যা ছিল ৫ লাখ ৭৫ হাজার ৫০১। এর মধ্যে বাস, মিনিবাস, ব্যক্তিগত গাড়ি (সেডান কার), এসইউভি (জিপ নামে পরিচিত), মাইক্রোবাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৭৮৫।

২০২৬ সালের মে মাস পর্যন্ত ঢাকায় নিবন্ধিত বিভিন্ন ধরনের গাড়ির সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৩ লাখ ৯০ হাজার ৪১৮। এর মধ্যে মোটরসাইকেল ১৩ লাখ ২৫ হাজার ৩৯৪। ব্যক্তিগত গাড়ি ৩ লাখ ৫৯ হাজার ৯১৫। মাইক্রোবাস ১ লাখ ৮ হাজার ১৯৭। এসইউভি ৯৪ হাজার ৮৯৯। বাস ৪৪ হাজার ৭৪৬। মিনিবাস ১০ হাজার ৩৬২। অটোরিকশা ২০ হাজার ৯৯৬।

২০১০ সালের তুলনায় ২০২৬ সালের মে পর্যন্ত ঢাকায় মোটরসাইকেল বেড়েছে ৫২৯ শতাংশ। ৪৩২ শতাংশ বেড়েছে এসইউভি। ব্যক্তিগত গাড়ি বেড়েছে ১২৫ শতাংশ। ১৪৬ শতাংশ বেড়েছে মাইক্রোবাস। বাস বেড়েছে ১৯৮ শতাংশ, মিনিবাস ২

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ