মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় ২৮ জঙ্গি নিহত

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login পাকিস্তান ইসলামাবাদের দাবি আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় ২৮ জঙ্গি নিহত রয়টা

শেয়ার করুন:
আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় ২৮ জঙ্গি নিহত

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login পাকিস্তান ইসলামাবাদের দাবি আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় ২৮ জঙ্গি নিহত রয়টার্স কাবুল/ইসলামাবাদ প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২৮ পাকিস্তানের বিমান হামলায় নিহত ব্যক্তিদের মরদেহ দাফনের আগে সরিয়ে নেওয়া হচ্ছে। আফগানিস্তানের কুনার প্রদেশ, ২১ সেপ্টেম্বর ২০২৬ ছবি: রয়টার্স আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ২৮ জন জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, আফগানিস্তানের দুটি প্রদেশে এসব হামলা চালানো হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে আফগানিস্তানের তালেবান কর্মকর্তারা অভিযোগ করেন, রাতভর চালানো পাকিস্তানের বিমান হামলায় আফগান ভূখণ্ডে অন্তত তিনজন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।

এ হামলার মধ্য দিয়ে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের প্রায় তিন মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির অবসান হলো।

আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, এই ‘আগ্রাসনের’ যথাযথ জবাব দেওয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক পাকিস্তানি কর্মকর্তা জানান, আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে এসব বিমান হামলা চালানো হয়েছে। নিহতের সংখ্যা জানিয়েছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়। তবে দেশটির সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কয়েক বছর ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দেয় আফগানিস্তান।

আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানবিরোধী বিদ্রোহীদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘাত তীব্র আকার ধারণ করেছিল। এ বছরের প্রথম ছয় মাসে বিমান ও ড্রোন হামলা এবং পাল্টাপাল্টি গোলাবর্ষণে উভয়ে দেশে কয়েক শ মানুষ নিহত হন।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় গত শুক্রবার একটি পুলিশ স্থাপনায় ইসলামপন্থী জঙ্গিরা হামলা চালায়। এতে অন্তত ২৪ জন নিহত হন। এ হামলার পর আফগানিস্তান সীমান্তে নতুন করে বিমান হামলার ঘটনা ঘটল।

এর আগেও পাকিস্তানে জঙ্গি হামলার পর আফগানিস্তানে হামলা চালিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, গত রোব

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ