সোমবার, 28 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

দখল হওয়া সরকারি জমি উদ্ধারে কোনো ছাড় নয়: রূপগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা দখল হওয়া সরকারি জমি উদ্ধারে কোনো ছাড় নয়: রূপগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী প্রতিনিধি নারায়ণগঞ

শেয়ার করুন:
দখল হওয়া সরকারি জমি উদ্ধারে কোনো ছাড় নয়: রূপগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা দখল হওয়া সরকারি জমি উদ্ধারে কোনো ছাড় নয়: রূপগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী প্রতিনিধি নারায়ণগঞ্জ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫০ নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সোমবার বিকেলে। ছবি: প্রথম আলো সরকারের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলদারদের হাতে থাকতে দেওয়া হবে না। বেদখল হওয়া সরকারি জমি পুনরুদ্ধার করে জনগণের কাজে ব্যবহার করা হবে। রূপগঞ্জের ক্ষেত্রেও এর কোনো ব্যত্যয় হবে না।

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী এ কথা বলেন। তারাব পৌর শিশুপার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের উদ্বোধন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানাগার উপকরণ বিতরণ, নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বিতরণ ও বিশুদ্ধ পানি সরবরাহে সাবমারসিবল পাম্প বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ভূমি মন্ত্রণালয়ের দীর্ঘদিনের অনিয়ম ও কাজের প্রতি অনীহা এক রাতের মধ্যে দূর করা সম্ভব নয়। এটি একটি প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় চৌকস কর্মকর্তারা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তাঁদের দেশের স্বার্থে কাজ করার সুযোগ দিতে হবে।

ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তাদের কাছে এমন কোনো অনুরোধ করা উচিত নয়, যা দেশের স্বার্থ, জনগণের স্বার্থ বা এলাকার মানুষের স্বার্থের বিরুদ্ধে যায়। সারা দেশের পাশাপাশি রূপগঞ্জেও যেসব সরকারি জমি দখল করে রাখা হয়েছে, সেগুলো পুনরুদ্ধার করা হবে।

তারাব পৌর শিশুপার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ অতিথিরা। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছবি: প্রথম আলো অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জে অনেক মানুষ ভূমিহীন হয়ে পড়ছেন। তাঁদের নিরাপদ বসবাস নি

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ