সোমবার, 21 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা
🌐 এই সংবাদটি English এও পাওয়া যাচ্ছে 🇬🇧 Read in English

অনলাইন ঝুঁকি মোকাবিলায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সচেতনতামূলক কর্মশালা

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login সাইবার–জগৎ অনলাইন ঝুঁকি মোকাবিলায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সচেতনতামূলক কর্মশ

শেয়ার করুন:
অনলাইন ঝুঁকি মোকাবিলায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সচেতনতামূলক কর্মশালা

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login সাইবার–জগৎ অনলাইন ঝুঁকি মোকাবিলায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সচেতনতামূলক কর্মশালা নিজস্ব প্রতিবেদক ঢাকা আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৫৫ কর্মশালায় অংশগ্রহণকারীরা ছবি: প্রথম আলো অনলাইনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, হয়রানি ও প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে গতকাল রোববার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘ডিজিটাল নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা’ শীর্ষক এই আয়োজনে শিক্ষার্থীদের অনলাইন নিরাপত্তা নিয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার করে নানা ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়েও আলোচনা করা হয়। কাশফুল ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ডিসিসিএসএ)।

কর্মশালায় জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এখন শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভুয়া অ্যাকাউন্ট, অনলাইন প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, অ্যাকাউন্ট চুরি, সাইবার নিপীড়ন ও হয়রানির ঝুঁকি। এসব ঝুঁকি মোকাবিলায় ব্যক্তিগত তথ্য ও অনলাইন পরিচয় সুরক্ষিত রাখতে হবে।

কর্মশালায় ভুয়া প্রোফাইল ও প্রতারণা শনাক্তের উপায় নিয়ে আলোচনার পাশাপাশি ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা রক্ষার কৌশল, অ্যাকাউন্ট হ্যাক হলে তাৎক্ষণিক করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালার আয়োজক ইউআইইউএলডাব্লিউএফ জানিয়েছে, প্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়াই যথেষ্ট নয়, নিরাপদ ও দায়িত্বশীল আচরণ গড়ে তোলাও সমান জরুরি। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অনলাইন ঝুঁকি মোকাবিলায় বাস্তবসম্মত প্রস্তুতি নিতে সহায়তা করাই এই কর্মশালা আয়োজনের মূল লক্ষ্য।

কর্মশালায় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এইচআরডিআই) সহকারী পরিচালক আমীর হামজা, কাশফুল ফাউন্ডেশনের কর্মসূচি ও যোগাযোগ বিভাগের পরিচালক তনিমা তাবাসসুম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্স

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ