সোমবার, 21 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা
🌐 এই সংবাদটি English এও পাওয়া যাচ্ছে 🇬🇧 Read in English

যে ৪ কারণে মুহাম্মদ (সা.) একজন অনুকরণীয় ব্যক্তিত্ব

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ইসলাম বই থেকে যে ৪ কারণে মুহাম্মদ (সা.) একজন অনুকরণীয় ব্যক্তিত্ব মাহমুদ হাসান ফাহিম প্রকাশ:

শেয়ার করুন:
যে ৪ কারণে মুহাম্মদ (সা.) একজন অনুকরণীয় ব্যক্তিত্ব

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ইসলাম বই থেকে যে ৪ কারণে মুহাম্মদ (সা.) একজন অনুকরণীয় ব্যক্তিত্ব মাহমুদ হাসান ফাহিম প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৩০ ছবি: ফ্রিপিক মানবসভ্যতার সূচনা থেকেই মানুষ এমন একজন পরিপূর্ণ নেতার সন্ধান করে এসেছে, যাঁর পদাঙ্ক অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজের জটিল পথ পাড়ি দেওয়া সম্ভব।

ইতিহাসের পাতায় বহু মহামানব, দার্শনিক, দিগ্বিজয়ী বীর ও ধর্মপ্রচারকের আবির্ভাব ঘটেছে; কিন্তু তাঁদের জীবনাদর্শ কি সব যুগের ও সর্বস্তরের মানুষের জন্য সর্বজনীন অনুকরণীয় আদর্শ হতে পেরেছে?

এই মৌলিক দার্শনিক প্রশ্নের প্রামাণ্য উত্তর উপস্থাপন করেছেন ইতিহাসবিদ ও গবেষক সাইয়েদ সোলাইমান নদভি (রহ.)। কোনো ব্যক্তির জীবনচরিত মানবজাতির জন্য সর্বজনীনভাবে অনুকরণীয় হতে হলে তাতে চারটি বাস্তবসম্মত শর্তের উপস্থিতি অপরিহার্য।

যেকোনো আদর্শ জীবনচরিতের প্রথম ও প্রধানতম শর্ত হলো তার ঐতিহাসিক সত্যতা। যিনি অনুকরণীয় হবেন, তাঁর জীবনের প্রতিটি ঘটনা, বাণী, দৃষ্টিভঙ্গি এবং কর্মপদ্ধতি নিরেট সত্য হতে হবে; কোনো কাল্পনিক উপাখ্যান, লোকগাথা বা অস্পষ্ট কিংবদন্তি সেখানে থাকতে পারবে না।

মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো যে বিষয়ের ঐতিহাসিক সত্যতা নিয়ে সামান্যতম সংশয় থাকে, তাকে অন্তরের গভীর থেকে আদর্শ হিসেবে গ্রহণ করা মানুষের পক্ষে সম্ভব হয় না।

পৃথিবীর ইতিহাসে এমন বহু ক্ষণজন্মা মনীষীর আগমন ঘটেছে, যাঁদের প্রচারিত নীতিবাক্য চমৎকার ছিল; কিন্তু সময়ের বিবর্তনে তাঁদের জীবনের প্রকৃত ঐতিহাসিক দিনপঞ্জি হারিয়ে গেছে।

তাঁদের জন্ম, শৈশব, পারিবারিক জীবন ও অন্তিম মুহূর্তের নির্ভরযোগ্য কোনো ঐতিহাসিক দলিল আজ আর অবশিষ্ট নেই। ফলে তাঁদের অনুসারীরাও সংশয়হীন বিশ্বাসের সঙ্গে তাঁদের পূর্ণাঙ্গ চরিত্রকে বাস্তব জীবনে ধারণ করতে পারে না।

২. জীবনের সামগ্রিক পূর্ণাঙ্গতা মানবজীবন অত্যন্ত বিস্তৃত, বহুমাত্রিক ও জটিল। মানুষ শুধু কোনো নির্জন মঠের সন্ন্যাসী বা উপাসনালয়ের আনুষ্ঠানিক পূজারি নয়; তাকে একই সঙ্গে সংসার, সমাজ, অর্থনীতি, রাষ্ট্র ও বিচারব্যবস্থার মুখোমুখি হতে হয়।

বাস্তব জীবনে একজন মানুষ একই সঙ্গে স্বামী, পিতা, প্রতিবেশী, ব্যবসায়ী, সাধারণ নাগরিক, সমাজসংস্কারক কিংবা রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করে। সুতরাং সর্বজনীন জীবনাদর্শ হতে হলে সেই মহান ব্যক্তির জীবনে এই বিচিত্র

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ