রবিবার, 20 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

শিশুকে ধর্ষণের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা শিশুকে ধর্ষণের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক নোয়াখালী প্রকাশ:

শেয়ার করুন:
শিশুকে ধর্ষণের অভিযোগ, সাবেক
জামায়াত নেতা গ্রেপ্তার

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা শিশুকে ধর্ষণের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক নোয়াখালী প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১৮ শিশু ধর্ষণ প্রতীকী ছবি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে মো. আলমগীর হোসেন ফরাজী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করার পর গতকাল শনিবার রাতে আলমগীরকে পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আলমগীর উপজেলার শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন। তবে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন বলেন, ২০২২ সাল পর্যন্ত আলমগীর জামায়াতের ৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নিষ্ক্রিয় এবং দলীয় কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন।

নির্যাতনের শিকার শিশুর স্বজনেরা জানান, আলমগীর ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে শিশুটিকে তিনি হত্যা করবেন বলে হুমকি দেন। তবে বাড়িতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা বিষয়টি জানতে পারেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ওই ব্যক্তি জামায়াত নেতা কি না তা তিনি জানেন না। একটি শিশুকে ধর্ষণের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও বলেন, আজ রোববার দুপুরে গ্রেপ্তার আলমগীরকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ