Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login মধ্যপ্রাচ্য মানুষকে ‘উধাও করার’ মতো শক্তিশালী ৬০ হাজার বোমা ইসরায়েলকে দিচ্ছে যুক্তরাষ্ট্র, এগুলোর বৈশিষ্ট্য কী আল–জাজিরা প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২: ০০ ২ হাজার পাউন্ড ওজনের এমকে-৮৪ বোমা ছবি: মার্কিন বিমানবাহিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের কাছে অত্যন্ত ধ্বংসাত্মক ও একেকটি ২০০০ পাউন্ড (প্রায় ৯০৭ কেজি) ওজনের মোট ৬০ হাজার বোমা বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে কয়েক শ কোটি ডলারের একটি চুক্তি সই করছে দুই দেশ। আর মার্কিন করদাতাদের অর্থে বিশাল অঙ্কের এ চুক্তির ব্যয় মেটানো হবে।
মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন এরই মধ্যে অস্ত্রভান্ডারের সবচেয়ে মারাত্মক ও বিধ্বংসী এ যুদ্ধাস্ত্র ইসরায়েলের কাছে বিক্রির অনুমোদন দিয়েছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত অনানুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসকেও জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র এর আগে কখনো একসঙ্গে এত বিপুলসংখ্যক বোমা ইসরায়েলে পাঠায়নি। গাজায় প্রায় তিন বছরের রক্তক্ষয়ী যুদ্ধ, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের অনবরত সহিংসতা ও দক্ষিণ লেবাননে ইসরায়েলের অভিযানের মধ্যেই এ বিশাল অঙ্কের অস্ত্র চুক্তির বিষয়টি সামনে এল। এসব হামলায় মধ্যপ্রাচ্য অঞ্চলে এ পর্যন্ত হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ বাসিন্দা।
যুক্তরাষ্ট্র এমন এক সময় ইসরায়েলকে বিপুল পরিমাণ এসব বোমা সরবরাহ করতে যাচ্ছে, যখন ইরান যুদ্ধের কারণে তাদের নিজেরই অস্ত্রের মজুত ফুরিয়ে আসছে বলে জানা গেছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের কারণে এ সংকট আরও তীব্র হয়েছে।
এ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, মার্কিন প্রশাসন আসলে ইসরায়েলকে কোন ধরনের বোমা দিচ্ছে? মারণাস্ত্রগুলো দিয়ে ইসরায়েল নতুন করে কী ধরনের আগ্রাসন চালাতে পারে?
ট্রাম্প প্রশাসন অবশ্য আনুষ্ঠানিকভাবে অস্ত্র বিক্রির বিষয়টি এখনো নিশ্চিত করেনি। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সব সময়ই একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় বিদেশে অস্ত্র বিক্রি করা হয়। তবে প্রক্রিয়াধীন কোনো চুক্তির বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, প্রাতিষ্ঠানিক