রবিবার, 20 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

চেনা রুমি যেভাবে নতুন করে ফিরলেন

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login গান চেনা রুমি যেভাবে নতুন করে ফিরলেন মনজুর কাদের ঢাকা প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশ:

শেয়ার করুন:
চেনা রুমি যেভাবে নতুন করে ফিরলেন

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login গান চেনা রুমি যেভাবে নতুন করে ফিরলেন মনজুর কাদের ঢাকা প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ০০ আরফিন রুমি ছবি : শিল্পীর সৌজন্যে একসময় আরফিন রুমি মানেই ছিল ব্যস্ততা। অডিওতে নতুন গান, চলচ্চিত্রের গান, সুর-সংগীত আর স্টেজ শো—সব মিলিয়ে বলা যায় দম ফেলার সময়ও ছিল না। এমনও হয়েছে, টানা ২৮ দিনে ২৮টি গান তৈরি করে প্রকাশ করেছেন। এরপর হঠাৎ কমে যায় ব্যস্ততা, ছিলেন আড়ালেও। বিরতি নতুন গান, নাটকের টাইটেল গান, সুর-সংগীত, আবহসংগীত ও স্টেজ শো—সব মিলিয়ে আবারও ব্যস্ত তিনি। তাঁর ফিরে আসার গল্প বলছেন মনজুর কাদের গত মে মাসে শেষ হয়েছে মোস্তফা কামাল রাজের ধারাবাহিক এটা আমাদেরই গল্প। নাটকটির টাইটেল গানটি গেয়ে নতুন করে আলোচনায় আরফিন রুমি। গানটি প্রকাশের পর সমসাময়িক ও অনুজ শিল্পীদের কেউ কেউ জানিয়েছেন, গানটি তাঁদের পরিবারের সদস্যদেরও পছন্দের তালিকায় জায়গা করেছে। এমন প্রতিক্রিয়া বিরতির পর রুমিকে নতুনভাবে উৎসাহিত করছে।

আরফিন রুমি ছবি : রুমির সৌজন্যে শুধু গান গাওয়া নয়, সুর ও সংগীত পরিচালনার বাইরে আবহসংগীতের কাজও করছেন রুমি। মোস্তফা কামালের নতুন ধারাবাহিক ফিরে আসার গল্প-এর টাইটেল গান গেয়েছেন, আবহসংগীতের কাজ করছেন। নামের সঙ্গে যেন মিলে যাচ্ছে রুমির এখনকার সময়টাও ‘ফিরে আসার গল্প’।

২০০৫ সালে বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে কণ্ঠ দেন রুমি। এরপর গান গেয়ে আলোচিত হন। জনপ্রিয় থাকতেই তাঁর জীবনে নানা পরিবর্তন আসে। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও আইনি জটিলতার একাধিক ঘটনা তাঁকে আলোচনায় রাখে। কমে যায় সংগীতে ব্যস্ততা।

আরফিন রুমি ছবি : রুমির সৌজন্যে তবে এই অনুপস্থিতিকে খুব বড় করে দেখেন না রুমি। তাঁর মতে, শিল্পীকে সব সময় সামনে থাকতে হবে, এমন নয়। উদাহরণ হিসেবে শাকিব খানের কথাও বলেন তিনি। রুমি বলেন, ‘কাজের ব্যস্ততায় মাঝে একটু ডুব দিতে হয়। যাতে বিরতির পর আবার নতুন করে শুরু করা যায়। আমার সেই অনিয়মিত থাকাটা একরকম নতুন উদ্যমে ফেরার প্রস্তুতিও বলা যেতে পারে।’

রুমি জানালেন, এই বিরতি তাঁকে বদলে দিয়েছে। আগে সবকিছু নিজের ইচ্ছেমতো না হলে খারাপ লাগত, এখন অনেক কিছু সহজভাবে মেনে নিতে পারেন। কাজের চাপের সেই পুরোনো ব্যস্ততার সঙ্গে অভিজ্ঞতা বেড়েছে। ফলে সংগীতকেও এখন অন্যভাবে দেখেন তিনি।

নতুন উদ্যমে ফেরার পর রুমি ডজন

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ