Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ নিরাপদ স্বাস্থ্যসেবা বিশ্বে ১০ জনে একজন রোগী ক্ষতির শিকার বিশেষ প্রতিনিধি ঢাকা প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৮ বিশ্ব রোগী নিরাপত্তা দিবস উপলক্ষে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত সেমিনারে আলোচকেরা অসংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের নিরাপদ সেবার ওপর গুরুত্ব দেন। ১৯ সেপ্টেম্বর ছবি: প্রথম আলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বে ১০ জন রোগী চিকিৎসা নিলে অন্তত একজন রোগী ‘ক্ষতি’র মুখোমুখি হয়। বাংলাদেশে এই ধরনের কোনো হিসাব নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে বলা হয়েছে, দেশে ৩৮ শতাংশ রোগী চিকিৎসা নিতে গিয়ে অযত্ন বা অবহেলার শিকার হয়।
গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সেমিনারে এই তথ্য দেওয়া হয়। ‘বিশ্ব রোগী নিরাপত্তা দিবস ২০২৬: অসংক্রামক রোগের জন্য নিরাপদ সেবা’ শীর্ষক এই সেমিনার যৌথভাবে আয়োজন করে ব্র্যাক, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এবং নাগরিক সংগঠন ইউএইচসি ফোরাম। বিশ্ব রোগী নিরাপত্তা দিবস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। প্রতিবছর ১৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়। এ বছর অসংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের নিরাপদ সেবার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বলা হয়, দেশে বছরে মোট মৃত্যুর ৭১ শতাংশের কারণ অসংক্রামক রোগ। এর মধ্যে আছে হৃদ্রোগ, স্ট্রোক, ক্যানসার, ডায়াবেটিস, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ। এসব রোগে একবার আক্রান্ত হলে রোগীকে বারবার হাসপাতালে যেতে হয়, অনেক দিন ধরে ওষুধ খেতে হয়। সেই কারণে ক্ষতির ঝুঁকিও থাকে দীর্ঘদিন। তবে এই ঝুঁকি কমানো সম্ভব, যদি নিরাপদ চিকিৎসাসেবার চর্চা করা হয়, যদি হাসপাতালে, সমাজে ও পরিবারে নিরাপদ সেবার সংস্কৃতি গড়ে তোলা যায়।
হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় রাস্তায়, হাসপাতালে ঢোকার সময়, রোগ শনাক্তের সময়, অস্ত্রোপচারের সময়, ওষুধ সেবনের কারণে বা আইসিইউতে থাকার সময় রোগী আঘাত পেতে পারে, ভুল ওষুধ খেতে পারে, ওষুধের ডোজে ভুল হতে পারে। এতে রোগীর ক্ষতি হয়। উপস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক রুমানা হক বলেন, বৈশ্বিকভাবে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ১০ জনের মধ্যে একজন ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসাজনিত ক্ষতির কারণে প্রতিবছর সারা বিশ্বে ৩০ ল