Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login কলাম মতামত এআই ইস্যুতে কেন বিশ্বনেতাদের এক হতে হবে লেখা: স্যালি ওয়েন্টওর্থ প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩৫ এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে যুক্তরাজ্যে একটি নাগরিক সংগঠনের প্রতিবাদ ছবি: এএফপি এই মাসে নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের নেতারা সমবেত হবেন। এবারের মূল প্রতিপাদ্য, ‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা’। কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান তাঁদের আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে। তবে প্রযুক্তির ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে মুক্ত ও উন্মুক্ত ইন্টারনেটও সুরক্ষিত রাখতে হবে। কারণ, আজকের প্রযুক্তিগত অগ্রগতির বড় একটি অংশ ইন্টারনেটের ওপর নির্ভর করে হয়েছে।
প্রযুক্তির ওপর মানুষের আস্থা কমছে। মানুষের মনে হচ্ছে, প্রযুক্তি তাঁদের নিয়ন্ত্রণে থাকার বদলে প্রযুক্তিই তাঁদের ব্যবহার করছে। ব্যক্তিগত তথ্য বৃহৎ ভাষা মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছে। বিপুল বিদ্যুৎ ব্যবহারকারী তথ্যকেন্দ্রের চাপ বহন করছে স্থানীয় জনগোষ্ঠী। প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন অনলাইন প্রতারণা ও জালিয়াতি।
অন্যদিকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রযুক্তি কোম্পানিগুলো এমন সিদ্ধান্ত নিচ্ছে, যার প্রভাব অত্যন্ত ব্যাপক। অথচ এসব সিদ্ধান্তে প্রযুক্তিবিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মতামত খুব কমই নেওয়া হচ্ছে। সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ অল্পসংখ্যক সরকার ও কোম্পানি নির্ধারণ করছে। গবেষক ও নাগরিক সমাজকে মতামত দেওয়ার সুযোগ দেওয়া হলেও তাঁদের মতামত কীভাবে বা আদৌ কতটা বিবেচনা করা হচ্ছে, তা স্পষ্ট নয়।
তবে জনস্বার্থ রক্ষার সঙ্গে উদ্ভাবনের বিরোধ নেই। ইন্টারনেটই তার প্রমাণ। বহু পক্ষের অংশগ্রহণের মাধ্যমে ইন্টারনেট দেখিয়েছে, বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তনকে জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করা যায়। একই সঙ্গে এর মাধ্যমে বিপুল অর্থনৈতিক মূল্য সৃষ্টি সম্ভব।
ইন্টারনেট কোনো একক সরকার বা কোম্পানি তৈরি করেনি। সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সহযোগিতার মধ্য দিয়ে এটি বিকশিত হয়েছে। এই সহযোগিতাই বৈশ্বিক ইন্টারনেটের ভিত্তি তৈরি ও টিকিয়ে রেখেছে। এর মধ্যে রয়েছে উন্মুক্ত ও পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তিগত মানদণ্ড, নিরাপদ ব্যবস্থা এবং সংকট সহ্য করে টিকে থাকতে সক্ষম অবকাঠামো।
বিশ্বব্যাপী ওয়েব এর গ