শুক্রবার, 18 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

তপু বর্মণকে ছাড়াই আসিয়ান কাপের দল ঘোষণা বাফুফের

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল তপু বর্মণকে ছাড়াই আসিয়ান কাপের দল ঘোষণা বাফুফের ক্রীড়া প্রতিবেদক ঢাকা আপডেট: ১৮ সেপ্

শেয়ার করুন:
তপু বর্মণকে ছাড়াই আসিয়ান কাপের দল ঘোষণা বাফুফের

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল তপু বর্মণকে ছাড়াই আসিয়ান কাপের দল ঘোষণা বাফুফের ক্রীড়া প্রতিবেদক ঢাকা আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫২ বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মণ ফাইল ছবি: প্রথম আলো আগামী ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো শুরু হবে ফিফা আসিয়ান কাপ। ইন্দোনেশিয়া ও হংকংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়ায়। টুর্নামেন্টের জন্য আজ রাত পৌনে ১২টায় ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। এই দলে নেই সেন্টারব্যাক তপু বর্মণ। চোটের কারণে পুরো ফিট না থাকায় তাঁকে ইন্দোনেশিয়া নেওয়ার ঝুঁকি নেননি কোচ টমাস ডুলি।

এ বিষয়ে ডুলি প্রথম আলোকে বলেন, ‘তপু চোট থেকে সেরে উঠেনি। সে এখন পর্যন্ত দলের সঙ্গে এক সেশনও অনুশীলন করেনি। আরও দুই সপ্তাহ পারবে না। আমাদের লক্ষ্য, তাকে সাফের জন্য ফিট করে তোলা।’

‎‎২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয়েছিল সেন্টারব্যাক মঞ্জুরুর রহমানের। দীর্ঘ সময় পর আবারও জাতীয় দলে ফিরেছেন তিনি। ‎প্রবাসী খেলোয়াড়দের মধ্যে ট্রায়ালে অংশ নিয়েছিলেন ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার, সাইফ কেরাওয়ালা, শুকি ইতোফুসা, জিদান ইউসুফ ও ইউসুফ আহমেদ। তাঁদের মধ্যে ইয়াসার ও দেবজিৎকে আগেই ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে।

বাকি চারজনের মধ্যে চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন শুকি ইতোফুসা ও জিদান ইউসুফ। ইংল্যান্ডের বোরহ্যাম উড এফসিতে খেলা ফারহান আলীও আছেন চূড়ান্ত দলে।

তবে যুক্তরাষ্ট্র থেকে আসা ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার বাংলাদেশি বংশোদ্ভূত গোলরক্ষক সাইফ কেরাওয়ালা সুযোগ পাননি চূড়ান্ত দলে। তাঁর ব্যাপারে কোচ ডুলি বলেছেন, কিছু ঘাটতির কারণে এবার তাঁকে সুযোগ দেওয়া যায়নি। তবে ভবিষ্যতে আবার ডাকা হবে।

ঢাকায় দলের ক্যাম্পে না থাকলেও ইন্দোনেশিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী ও শমিত সোম। তাঁরাও আছেন ২৩ জনের দলে।

‎আসিয়ান কাপে বাংলাদেশ খেলবে ডিভিশন ১-এর ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ডুলির দল। গ্রুপ পর্বে শেষ ম্যাচে ১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া। ‎তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলো

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ