শুক্রবার, 18 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

সৌদি আরব-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, তিনজনই শিশু

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login মধ্যপ্রাচ্য সৌদি আরব-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, তিনজনই শিশু আল–জাজিরা প্রকাশ: ১৮ স

শেয়ার করুন:
সৌদি আরব-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, তিনজনই শিশু

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login মধ্যপ্রাচ্য সৌদি আরব-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, তিনজনই শিশু আল–জাজিরা প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৪২ ইয়েমেনে একটি ধ্বংসপ্রাপ্ত উড়োজাহাজের সামনে দাঁড়িয়ে আছেন হুতি বিদ্রোহীরা। তাঁদের দাবি, এটি সৌদি আরবের একটি যুদ্ধবিমান। মারিব, ইয়েমেন, ১৬ সেপ্টেম্বর ছবি: এএফপি সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের পাল্টাপাল্টি হামলা তীব্র আকার ধারণ করেছে। এসব হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজনই শিশু।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইফ এলাকায় হুতিদের একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এতে সৌদি আরবে বসবাসকারী ইয়েমেনি এক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছে দুজন।

হুতিরা হামলা জোরদার করার পর চলতি মাসে সৌদি আরবে এই প্রথম কোনো প্রাণহানির ঘটনা প্রকাশ করা হলো।

ইয়েমেনে হুতিরা গতকাল দাবি করেছে, সৌদি আরবের যুদ্ধবিমান তাইজ প্রদেশে তিনটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালিয়েছে।

হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট আল-মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, তাইজে একজন বেসামরিক নাগরিক নিহত এবং ইয়েমেনের আবস শহরে হামলায় একজন আহত হয়েছেন।

পরে হুতিদের সমর্থক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি-সমর্থিত ‘ভাড়াটে যোদ্ধাদের’ হামলায় তিন শিশু নিহত এবং বেশ কয়েকজন ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন। ‘ভাড়াটে যোদ্ধা’ বলতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারপন্থী বাহিনীকে বোঝানো হয়েছে।

তাইফে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে কুয়েত ও বাহরাইন। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে ‘ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে। বাহরাইনও সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হামলা এবং তাইফে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার নিন্দা জানিয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনৌনি হুতিদের ‘সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সৌদি আরবের প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছেন।

হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সংঘাতের কারণে এলাকা থেকে পালিয়ে জিবুতির তাদজৌরা উপসাগরের উত্তর তীরের ওবক এলাকায় এসে পৌঁছেছেন অনেকেই। ১৪ সেপ্টেম্বর ছবি: রয়টার্স মক্কায় হামলার দাবি প্রত্যাখ্যান হুতিদ

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ