Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ বাংলাদেশের জলবায়ু প্রস্তুতি কাগজে ভালো, বাস্তবায়নে ঘাটতি: আইনুন নিশাত নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৫ ‘দ্য সৈয়দ হুমায়ুন কবির মেমোরিয়াল রিসার্চ সিম্পোজিয়াম-২০২৬’ সম্মেলনের একটি প্যানেল আলোচনায় সভাপতির বক্তব্য দেন অধ্যাপক আইনুন নিশাত। বৃহস্পতিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ছবি: প্রথম আলো জলবায়ু পরিবর্তনকে বাংলাদেশের জন্য শুধু উদীয়মান কোনো বিষয় হিসেবে দেখলে হবে না, এর প্রভাব কী হবে—তার মডেল করে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তনবিশেষজ্ঞ আইনুন নিশাত। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ভবিষ্যৎ সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, ‘বাংলাদেশের জলবায়ু প্রস্তুতি কাগজে ভালো, বাস্তবায়নে ঘাটতি আছে।’
‘ক্লাইমেট অ্যাডাপশন, নলেজ অ্যান্ড স্ট্রাকচারাল কনস্ট্রেইনস’ শীর্ষক প্যানেল আলোচনায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন আইনুন নিশাত। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী ‘দ্য সৈয়দ হুমায়ুন কবির মেমোরিয়াল রিসার্চ সিম্পোজিয়াম-২০২৬’ সম্মেলনের একটি প্যানেল আলোচনা ছিল এটি। রাজধানীর বনানীর একটি হোটেলে এই সম্মেলনের আয়োজন করে বাংলার পাঠশালা ও সাজেদা ফাউন্ডেশন।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশে কাগজে-কলমে প্রস্তুতি ভালো উল্লেখ করে অধ্যাপক আইনুন নিশাত বলেন, জাতীয়ভাবে নির্ধারিত নীতি ও পরিকল্পনা বাস্তবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের মধ্যে যথাযথভাবে অন্তর্ভুক্ত হচ্ছে কি না, সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাঁর মতে, আন্তমন্ত্রণালয় সমন্বয়ের ঘাটতি রয়েছে। তিনি একটি কাজের উদাহরণ দিয়ে বলেন, সেটি তৈরির সময় কৃষি মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়া যায়নি।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিরাপদ পানির সংকটের কথা তুলে ধরে আইনুন নিশাত বলেন, শুধু পানির ট্যাংক বসালেই সমস্যার সমাধান হবে না; স্থানীয় মানুষের প্রয়োজন ও ব্যবহার কী, তা বিবেচনায় নিতে হবে। মাঠের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।’ মাঠপর্যায়ের বাস্তবতা ও স্থানীয় জ্ঞানকে গুরুত্ব দিয়ে কাজ করলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব। তিনি বলেন, উত্তরবঙ্গের জন