বৃহস্পতিবার, 17 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা
🌐 এই সংবাদটি English এও পাওয়া যাচ্ছে 🇬🇧 Read in English

পড়াশোনার পাশাপাশি ফুটবলে আলো ছড়াচ্ছে ষষ্ঠ শ্রেণির মানিক

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ Donate Login প্রচ্ছদ কার্যক্রম ছবি ভিডিও ট্রাস্ট সম্পর্কে About Prothom Alo Trust Contact Updates প্রথম আলো আলোর পাঠশালা স্বপ্ন দেখা পড়াশোনার পাশাপাশি ফুটবলে আলো ছড়াচ্ছ

শেয়ার করুন:
পড়াশোনার পাশাপাশি ফুটবলে আলো ছড়াচ্ছে ষষ্ঠ শ্রেণির মানিক

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ Donate Login প্রচ্ছদ কার্যক্রম ছবি ভিডিও ট্রাস্ট সম্পর্কে About Prothom Alo Trust Contact Updates প্রথম আলো আলোর পাঠশালা স্বপ্ন দেখা পড়াশোনার পাশাপাশি ফুটবলে আলো ছড়াচ্ছে ষষ্ঠ শ্রেণির মানিক লেখা: আলী আজগর, সিনিয়র সহকারী শিক্ষক, মদনপুর আলোর পাঠশালা, ভোলা প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩৮ শিক্ষক আলী আজগরে সঙ্গে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হাতে মো. মানিক। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর পায়ের নিখুঁত ড্রিবলিংয়ে নজর কেড়েছে উদীয়মান কিশোর ফুটবলার মো. মানিক। মদনপুর আলোর পাঠশালার ষষ্ঠ শ্রেণির এই শিক্ষার্থী ফুটবলের সবুজ মাঠে এখন বুনছে জাতীয় দলে খেলার স্বপ্ন।

মানিক এক সাধারণ পরিবারে বেড়ে উঠছে। তার বাবা মো. সুমন দিনমজুর এবং মা রিনা বেগম গৃহিণী। এক ভাই ও এক বোনের মধ্যে সে বড়। সংসারের টানাপোড়েন থাকা সত্ত্বেও ছেলের ফুটবলের প্রতি আগ্রহকে উৎসাহিত করে চলেছেন তার বাবা-মা।

ছোটবেলা থেকেই বলের প্রতি আলাদা টান মানিকের। একা একাই চলত ড্রিবলিং ও শট প্র্যাকটিস। মদনপুর আলোর পাঠশালার আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা ও স্থানীয় বিভিন্ন টুর্নামেন্টে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ইতোমধ্যেই বেশ কয়েকবার সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নিয়েছে সে।

নিজের স্বপ্নের কথা জানিয়ে মানিক বলে, ‘আমার মূল লক্ষ্য কঠোর পরিশ্রম করে একদিন জাতীয় দলে জায়গা করে নেওয়া। জামাল ভূঁইয়া ও তপু বর্মণদের মতো লাল-সবুজের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করতে চাই। পরিবারের মুখ উজ্জ্বল করতে আমি যেকোনো কষ্ট করতে রাজি।’

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ