X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG বিনোদন ‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় গায়ককে বাদ, প্রতিবাদে সরে গেলেন সহশিল্পীরা বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X ‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় গায়ককে বাদ, প্রতিবাদে সরে গেলেন সহশিল্পীরা মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন' বলার পর মার্কিন র্যাপার ম্যাকলেমোরকে এড শিরানের ‘লুপ' সফর থেকে বাদ দেওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এবার তার প্রতি সংহতি জানিয়ে সফর থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এড শিরানের আরও চার সহশিল্পী।
তাদের মধ্যে রয়েছেন বিলি আইলিশের ভাই ও সংগীতশিল্পী ফিনিয়াস, আইরিশ গায়ক অ্যারন রো, ডেনমার্কের ব্যান্ড লুকাস গ্রাহাম এবং আইরিশ লোকসংগীতের দল বেওগা।
ঘটনার সূত্রপাত ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এড শিরানের কনসার্টে। সেখানে অতিথি শিল্পী হিসেবে মঞ্চে উঠে ম্যাকলেমোর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন' স্লোগান দেন। এরপর তিনি তার প্রতিবাদী গান ‘হিন্দস হল' পরিবেশন করেন। গানটির সময় গাজার ধ্বংসযজ্ঞের ভিডিওচিত্রও দেখানো হয়।
এরপর ম্যাকলেমোরকে সফরের পরবর্তী আয়োজনগুলো থেকে বাদ দেওয়া হয়। এড শিরান পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই সিদ্ধান্ত তার নেওয়া নয়।
তার ভাষ্য, সফরের আয়োজক ও সংশ্লিষ্ট ভেন্যুগুলোর সঙ্গে আলোচনার পর ম্যাকলেমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
শিরান আরও বলেন, গাজা নিয়ে প্রকাশ্য বিতর্কে জড়াতে চান না তিনি। সংঘাত নিয়ে তার ব্যক্তিগত মতামত থাকলেও নিজের সংগীতের মঞ্চকে রাজনৈতিক বিতর্কের জায়গা হিসেবে ব্যবহার না করার সিদ্ধান্তের কথাও জানান এই ব্রিটিশ তারকা। একই সঙ্গে ম্যাকলেমোর নিজের বিশ্বাসের পক্ষে কথা বলার সাহসকে সম্মান করেন বলেও উল্লেখ করেন তিনি।
শিরানের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই একে একে সফর থেকে সরে দাঁড়ানোর ঘোষণা