আইফোনের নতুন রং নিয়ে নেটপাড়ায় কম আলোচনা হয়নি। কিন্তু এবার যে দাবি ভাইরাল হয়েছে, তা শুনলে রীতিমতো চোখ কপালে উঠতে পারে! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, আইফোন ১৮ প্রো-এর নতুন বার্গেন্ডি রং নাকি বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির ‘লাভ মার্ক’ থেকে অনুপ্রাণিত। তবে মজার এই দাবির পেছনে রয়েছে একটি স্যাটায়ার পোস্ট, সত্যি কোনো অ্যাপল ঘোষণা নয়।
সম্প্রতি ‘স্যাটায়ারলজি’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে এই দাবি করা হয়। পোস্টটিতে মজা করে বলা হয়, অ্যানিমেল ছবিতে তৃপ্তি দিমরির আলোচিত ‘লাভ মার্ক’