চ্যাটজিপিটি এখন অনেকেরই দৈনন্দিন কাজের সঙ্গী। গুরুত্বপূর্ণ তথ্য, লেখালেখি, কাজের পরিকল্পনা কিংবা প্রয়োজনীয় নোট অনেক কিছুই চ্যাট হিস্ট্রিতে রেখে দেন ব্যবহারকারীরা। কিন্তু অসাবধানতায় গুরুত্বপূর্ণ কোনো কথোপকথন ডিলিট হয়ে গেলে বিপদে পড়তে হয়। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মুছে যাওয়া সেই চ্যাট কি আবার ফিরিয়ে আনা সম্ভব?
ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, চ্যাটজিপিটিতে কোনো চ্যাট একবার ডিলিট করা হলে সেটি আর পুনরুদ্ধার করা যায় না। এমনকি ভুল করে মুছে ফেলা চ্যাটও চ্যাটজিপিটির মাধ্যমে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নেই।