Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ভারত উপনির্বাচন ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি, নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা প্রতিনিধি কলকাতা প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১৫ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছবি: ভাস্কর মুখার্জি ভারতের পশ্চিমবঙ্গের ২৬তম রাজ্য বিধানসভা নির্বাচনে বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ২০৮ আসন পেয়ে বিপুল ভোটে জিতেছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৮০টি আসন। এই নির্বাচনে বিজেপির জয় ও তৃণমূলের পরাজয়ের পর ভাঙন শুরু হয় তৃণমূলে। তৃণমূলের জয়ী ৮০ বিধায়কের মধ্যে ৬৫ জন বিধায়ক তৃণমূল ছেড়ে আলাদাভাবে তৃণমূল গড়েন। এর নেতৃত্ব দেন তৃণমূলের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে রাজ্যের বিরোধী দলের স্বীকৃতি দিয়ে বিরোধী দলের নেতা করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে।
এ বছর নির্বাচনে শুভেন্দু অধিকারী দুটি আসনে জেতেন—কলকাতার ভবানীপুর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন। অন্যদিকে মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা আসনেও আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর জেতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র একটি আসন ভবানীপুরে দাঁড়িয়ে শুভেন্দুর কাছে হেরে যান। ফলে বিধানসভার আসন থেকে শূন্য হয়ে যান মমতা।
বিধানসভা নির্বাচনে জেতার পর শুভেন্দু নন্দীগ্রাম আসন ছেড়ে দেন। আর হুমায়ুন কবীর ছেড়ে দেন নওদা আসন। আগামী ৬ অক্টোবর শুভেন্দু ও হুমায়ুন কবীরের ছেড়ে দেওয়া এই আসনগুলোতে উপনির্বাচন হচ্ছে।
সেই উপনির্বাচন ঘিরে এখন রাজ্য রাজনীতি উত্তপ্ত। বিজেপি চাইছে এ দুটি আসনে জয়লাভ করে তাদের শক্তি জাহির করতে। তৃণমূলও চাইছে মমতার ভাবমূর্তিকে সম্বল করে নির্বাচনে লড়ে জিততে। আর কংগ্রেস ও বাম দলও এবার চাইছে ওই দুটি আসনে বিজেপি এবং তৃণমূলকে পরাজিত করে জয়ী হতে। এই লক্ষ্য নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব চলছে বিভিন্ন দলের।
এই শূন্য দুই আসনে উপনির্বাচনের ফল ঘোষণা হবে ৯ অক্টোবর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। আর এই নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের দুই বিবদমান শিবির, জাতীয় কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং আম জনতা উন্নয়ন পার্টি তাদের প্রার্থী ঘোষণা করেছে। বিজেপি এখনো ঘোষণা করেনি। মুর্শিদাবাদের রেজিন