Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজধানী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে সিদ্ধান্ত আগামী বর্ষায় ঢাকায় আর রাস্তা খোঁড়াখুঁড়ি হবে না নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ২৩ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্ষা মৌসুমে রাজধানীতে রাস্তায় খোঁড়াখুঁড়ি করা যাবে না। রাস্তা সংস্কারের সব কাজ শুষ্ক মৌসুমে শেষ করতে হবে। আগামী বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করতে হবে। সরকার এ জন্যই অর্থবছর পরিবর্তন করেছে। এ ছাড়া ঢাকায় রাস্তা সংস্কারের আগে অবশ্যই পুলিশ প্রশাসনের অনুমতি নিতে হবে।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। ঢাকা মহানগরীতে চলমান ও গৃহীত মেগা প্রকল্পের নির্মাণকাজের কারণে উদ্ভূত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
এসব সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়ন হচ্ছে এবং ঢাকার যানজট কতটা নিয়ন্ত্রণ হচ্ছে, তা দেখার জন্য সংশ্লিষ্ট সব সংস্থা ও অংশীজনদের সমন্বয়ে প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৈঠকে পুলিশের পক্ষ থেকে বলা হয়, পুলিশের কাছে অনুমতি চাওয়ার আগেই বিভিন্ন উন্নয়ন সংস্থা ঢাকায় রাস্তা খোঁড়াখুঁড়িসহ অন্যান্য কাজ শুরু করে। ফলে রাস্তায় দীর্ঘ যানজট দেখা দেয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্মাণকাজ শুরুর আগে পুলিশের অনুমতি নিতে হবে। উন্নয়ন সংস্থা বা তাদের ঠিকাদারকে নিরাপত্তা ও সতর্কীকরণ ব্যবস্থা নিতে হবে। কাজ শুরুর আগে অবশ্যই গণমাধ্যমে পর্যাপ্ত প্রচার চালাতে হবে। ট্রাফিক ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে সাপ্তাহিক কর্মদিবসে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কাজ করতে হবে। শুক্র ও শনিবার ২৪ ঘণ্টা নির্মাণকাজ করতে পারবে ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণ সংস্থাকে প্রতি মাসে ডিএমপির কাছে কাজের অগ্রগতি জানাতে হবে।
সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকার ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা হবে। তিনি আরও বলেন, ঢাকা সিটি করপোরেশন ও আশপাশের সব উন্নয়নমূলক কাজ যাতে সমন্বয় করে করা হয়, সে নির্দেশনা দেওয়া হয়েছে। এক সংস্থা কাজ শেষ করার পরপরই আরেক সংস্থা একই স্থানে যাতে আবার খোঁড়াখুঁড়ি না করে, সে নির্দেশনা দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন